বিশ্বনাথে রমজানকে স্বাগত জানিয়ে তালামীযের মৌন মিছিল
প্রকাশিত হয়েছে : ১৪ জুন ২০১৫ ইং, ৬:০৫ অপরাহ্ণ | সংবাদটি ৬৪৪ বার পঠিত
রমজানকে স্বাগত জানিয়ে সিলেটের বিশ্বনাথ (দক্ষিণ) উপজেলা তালামীযের আওতাধীন আল-ইরশাদ লতিফিয়া দাখিল মাদ্রাসা শাখা’র উদ্যোগে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বাদ যোহর মাদ্রাসা প্রাঙ্গন থেকে মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় বাসিয়া ব্রীজের উপর পথসভায় মিলিত হয়।
শাখার সভাপতি আবিদ খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট (পশ্চিম) জেলা’র সদস্য ও বিশ্বনাথ (দক্ষিণ) উপজেলা তালামীযের আহবায়ক আলী আনহার শাহান। বক্তব্যে তিনি বলেন- পবিত্র রমজান মাস হচ্ছে মুসলমানদের আত্মশুদ্ধির মাস। এ মাসে মুসলমানরা দিনের বেলায় উপবাস করে এবং রাত্রের বেলায় ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করে। তিনি আরো বলেন- রমজানে নিত্য পণ্যের দাম যাতে মানুষের নাগালের মধ্যে থাকে, সে জন্যে সরকারের সজাগ দৃষ্টি রাখতে হবে।
দেওকলস ইউনিয়ন তালামীযের সাধারণ সম্পাদক হাফিজ গিয়াস উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ (দক্ষিণ) উপজেলা তালামীযের সদস্য সচিব মো. আবুল কাশেম, বিশ্বনাথ (দক্ষিণ) উপজেলা তালামীযের সাবেক সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মো. আজাদুল ইসলাম, দেওকলস ইউনিয়নের সহ-সভাপতি নোমান আহমদ, তালামীয নেতা হাছান আহমদ, আব্দুল মুকিত, আব্দুল হামিদ, আব্দুল কাদির, জাকারিয়া আহমদ, আবু তালিব, রায়হান আহমদ, সেবুল আহমদ, ইলিয়াস আল- মুবিন প্রমুখ।বিজ্ঞপ্তি


