বিশ্বনাথে রাস্তার সংস্কারের দাবিতে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ১২ জুন ২০১৫ ইং, ৭:৪১ অপরাহ্ণ | সংবাদটি ৯৫৫ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের হোসেনপুর-মুফতিরবাজার-বাওনপুর রাস্তার সংস্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। শুক্রবার বিকেল ৫টায় মুফতিরবাজার ব্যবসায়ী ও এলাকাবাসীর ব্যানারে স্থানীয় মুফতিরবাজারে এ মানববন্ধন পালিত হয়।
মুফতির বাজার বণিক কল্যান সমিতির সভাপতি আলতাব মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান রানার পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠক মঈনুল হক, স্থানীয় মেম্বার ফজলু মিয়া, সাবেক মেম্বার দুদু মিয়া, জমসিদ আলী, খাজাঞ্চি পরিবর্তনশীল সমাজ কল্যান সংগঠনের সভাপতি মাসুদ রানা চৌধুরী, মিরপুর যুব সংঘের সভাপতি খালেদ আহমদ।
এসময় উপস্থিত ছিলেন এলাকার মুরব্বী ইছাক আলী, আবদুল্লাহ কালা মিয়া, গৌছ আহমদ, ফয়জুল হক, উস্তার আলী, পুতুল মিয়া, মাহমুদ আলী, আবদুল খালিক, ইছবর আলী, জমির আলী, তাজুল মিয়া, মকবুল আলী, সিরাজ মিয়া, ব্যবসায়ী কয়ছর ুময়া, আলকাছ মিয়া, নূর মিয়া বুলু, বাদশা মিয়া, সিরাজ মিয়া, মখলিছ আলী, সংগঠক আজিজুর রহমান, দুদু মিয়া, আবদুন নূর, তাজ উদ্দিন, খালেদ আহমদ, আবদুল্লাহ, ফরিদ আহমদ, আল-আমিন, ফরিদ মিয়া, সুহেব আহমদ, সুজন আহমদ প্রমুখ।


