বিশ্বনাথে শুটকি তৈরী ও সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
প্রকাশিত হয়েছে : ৩০ জুন ২০১৫ ইং, ৯:৩১ অপরাহ্ণ | সংবাদটি ৯৮২ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: ২০১৪-১৫ অর্থিক সালে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় মাছের শুটকি তৈরী ও সংরক্ষণে উত্তম ব্যবস্থাপনা বিষয়ক এক কর্মশালা মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। উপজেলার লামাকাজী ইউনিয়ন পরিষদ হল রোমে অনুষ্ঠিত এ কর্মশালায় এলাকার ২০জন প্রশিক্ষণার্থী অংশগ্রহন করেন।জেলা মৎস্য কর্মকর্তা শংক রঞ্জন দাশের সভাপতিত্বে ও উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বণিকের পরিচানায় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৎস্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় উপ-পরিচালক এ এস এম রাশেদুল হক। বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য তাজ উদ্দিন, দৈনিক বাংলাদেশ সময় এর বিশ্বনাথ প্রতিনিধি নূর উদ্দিন।
কর্মশালায় প্রশিক্ষনার্থী শুটকি ব্যবসায়ীরা তাদের বিভিন্ন সমস্যা ও দাবি অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দের কাছে তুলে ধরেন এবং সরকারের সু-দৃষ্টি কামণা করেন। তাদের দাবির মধ্যে অন্যতম হলো- মাছ ও শুটকি সংরক্ষণের জন্য লামাকাজী এলাকায় একটি হিমাগার স্থাপন।


