বিশ্বনাথে সেচ্ছাসেবকপার্টির আনন্দ মিছিল
প্রকাশিত হয়েছে : ০৯ জুন ২০১৫ ইং, ৭:৫৩ অপরাহ্ণ | সংবাদটি ৮৯২ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: জাতীয় পার্টির চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ এরশাদ সুনামগঞ্জ জেলা জাপার সম্মেলনে আগমন উপলক্ষে বিশ্বনাথে সেচ্ছাসেবকপার্টি আনন্দ মিছিল বের করে। মঙ্গলবার বিকেলে উপজেলা সদরের দলীয় কার্যালয়ের সামন থেকে মিছিলটি বের হয়ে প্রধান সড়কগুলো প্রদিক্ষণ শেষে স্থানীয বাসিয়া সেতুর ওপর পদ সভায় মিলিত হয়।
উপজেলা সেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব আলা উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম-সদস্য সচিব শওকত হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা সেচ্ছাসেবকপার্টির সাবেক সভাপতি হেলাল উদ্দিন আহমদ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সেচ্ছাসেবক পার্টির যুগ্ন-আহবায়ক রুহেল আহমদ, আবদুল মতিন, মখবুল আহমদ, রিপন আহমদ, সদস্য দুলাল আহমদ, সুজন, আমির আলী, মঈনুল ইসলাম, সেচ্ছাসেবক পার্টি নেতা কয়েছ আহমদ, সায়েম আহমদ, সাইফুর রহমান, উপজেলা জাপা নেতা শাহিন আহমদ, নাজিম উদ্দিন, গোলাম জবদানী, ছাত্রসমাজ নেতা পারভেজ আহমদ, মারুফ আহমদ প্রমূখ।


