বিশ্বনাথে ৪০টি অসহায় পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৮ জুন ২০১৫ ইং, ৯:১৫ অপরাহ্ণ | সংবাদটি ৯৬৬ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা::পবিত্র রমজান উপলক্ষে বিশ্বনাথে অসহায় ও দরিদ্রদের মধ্যে রমজানের খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে নরসিংপুর সাজ্জাদুর রহমান প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্টাতা যুক্তরাজ্য প্রবাসী মো. সাজ্জাদুর রহমান, বিশিষ্ট সমাজ সেবী মো. হাবিুবর রহমান ও মনোহর আলীর অর্থায়নে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
সংগঠনের সভাপতি মো. কামরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. কামালউদ্দিন বিপ্লব, সহ-সাধারণ সম্পাদক ফখরউদ্দিনের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন লন্ডন প্রবাসী প্রবীণ মুরব্বী মো: ইব্রাহিম আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক এখলাছুর রহমান, ইর্শাদ আলী, হাজী আব্দুল হান্নান, ফয়জুল্লাহ, বশির আহমদ, নিজামউদ্দিন ও রাসেলউদ্দিন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি রাজু আহমদ খালেদ, মো. রুপালী, সাংগঠনিক সম্পাদক কয়েছ মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মো. মাসুক আহমদ, প্রচার সম্পাদক আরিফুল ইসলাম। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের সদস্য তাজউদ্দিন আহমদ, কামরুল ইসলাম, আজাদ মিয়া, ফয়জুল হক, কাউছার আহমদ, কয়েছ আহমদ, তাহের মিয়া, আনোয়ার হোসেন, লিমন মিয়া, সুমন আহমদ, সাদুল ইসলাম, এনামুল হক, সুমন মিয়া, ফয়ছল আহমদ, এনাম মিয়া, সিরাজউদ্দিন, নাসির আহমদ, রাজন আহমদ, শুকুর আলী, রুপালী মিয়া, জাহাঙ্গীর আলম, আব্দুল আহাদ। সভা শেষে মোনাজাত পরিচালনা করেন সংগঠনের ধর্মবিষয়ক সম্পাদক হাফিজ মো. ময়নুল ইসলাম। পরে এলাকার ৪০টি অসহায় পরিবারের প্রধানদের মধ্যে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা।


