বিশ্বনাথ আ.লীগের সম্মেলনকে সামনে রেখে দলের অঙ্গসংগঠন তিন বলয়ে বিভক্ত
প্রকাশিত হয়েছে : ০৬ জুন ২০১৫ ইং, ১০:৫৫ পূর্বাহ্ণ | সংবাদটি ১১৩৮ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা::দীর্ঘ এক যুগ পর আগামী ৮ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বনাথ উপজেলা আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। সম্মেলনকে সামনে রেখে দলের সহযোগি সংগঠনের নেতারা তিন বলয়ে বিভক্ত হয়ে পড়েছেন সূত্রে জানাযায়। ফলে দলীয় নেতাকর্মীর উৎসবমূখর পরিবেশ বিরাজ করছে। তবে উপজেলা সদরে আওয়ামী লীগের সহযোগি সংগঠনের দায়িত্বপ্রাপ্ত নেতারা নিজ পছন্দের প্রার্থীকে সমর্থন জানিয়ে বিলবোর্ড ও ব্যানারেউপজেলা সদরের লাগিয়ে রেখেছেন।
এদিকে, সভাপতি প্রার্থী পংকি খান ও সাধারণ সম্পাদক প্রার্থী বাবুল আখতারকে পূর্ণ সমর্থন জানিয়েছে উপজেলা সেচ্ছাসেবকলীগ। এমন দাবি করেন উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি এডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ।
জানাগেছে, আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে ঘিরে ইতোমধ্যে তিন বলয়ে বিভক্ত হয়ে পড়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। আওয়ামীলীগের পাশাপাশি-দলের সহযোগি সংগঠনের নেতারা তিনভাগে বিভক্ত হয়ে পড়েছেন। দলের কেউ কেউ সভাপতি প্রার্থী মজম্মিল আলী, পংকি খান, ফখরুল ইসলাম মতছিন পক্ষে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। কাউন্সিলরা আগামি ৮জুন নির্বাচিত করবেন তাদের পছন্দের সভাপতি ও সাধারণ সম্পাদককে। আর নেতৃত্বের এই লড়াইয়ে প্রতিদ্বন্ধিতা করবেন ছয় নেতা। এবারের সম্মেলনে সভাপতি পদে প্রতিদ্বন্ধিতা করবেন বর্তমান কমিটির সভাপতি মজম্মিল আলী, আওয়ামীলীগ নেতা পংকি খান, ফখরুল ইসলাম মতছিন, সাধারণ সম্পাদক পদে বর্তমান কমিটির সাধারণ সম্পাদক বাবুল আখতার, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ ও আওয়ামীলীগ নেতা এডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ।
কাউন্সিলরদেরকে নিজেদের দিকে টানতে প্রতিনিয়ত তাদের সাথে যোগাযোগ রক্ষা করে চলছেন পদ প্রাপ্তরা। তাদের অনুসারীরাও গ্রুপ-উপ গ্রুপে বিভক্ত হয়ে কাউন্সিলরদের কাছে ধরনা দিচ্ছেন নিজেদের সমর্থনকারী প্রার্থীদের জয়ী করতে। সম্মেলনকে সামনে রেখে আওয়ামী লীগের সহযোগি সংগঠনের নেতাকর্মীরা প্রকাশ্যে সর্মথন জানিয়ে আসছেন তাদের পছন্দের প্রার্থীদের। উপজেলা যুবলীগ-সেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগ, তরুণলীগ. প্রজন্মলীগের নেতারা বর্তমানে তিন বলয়ে বিভক্ত রয়েছেন। পছন্দের প্রার্থীদের সমর্থন জানিয়ে তারা উপজেলা সদরের বিভিন্ন জায়গায় বিলবোর্ড-ব্যানার ঝুলিয়ে রেখেছেন। তবে এখনও বলা মুশকিল কে হবে উপজেলা আওয়ামীলীগের কান্ডারী।
উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক এডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ বলেন, উপজেলা সেচ্ছাসেবকলীগের তৃণমূল নেতাকর্মীর মতামতের ভিত্তিত্বে পংকি খান ও বাবুল আখতারকে সমর্থন জানিয়েছেন। উপজেলা সেচ্ছাসেবকলীগ তাদের সমর্থনে জানিয়ে বৃহস্পতিবার মিছিল করেছে বলে তিনি জানান।
উপজেলা যুবলীগের আহবায়ক মখদ্দুছ আলী বলেন, আওয়ামীলীগের সম্মেলনে যুবলীগ কোনো প্রার্থীকে এককভাবে সমর্থন করেনি। তবে কেউ কেউ ব্যক্তিগতভাবে প্রার্থীদের সমর্থন জানিয়ে আসছেন।
যুবলীগের যুগ্ম-আহবায়ক আলতাব হোসেন বলেন, যুবলীগে কোনো বিভক্ত নেই। তবে আ.লীগের সম্মেলনে কাউন্সলরা যোগ্য প্রার্থীদের নির্বাচিত করবেন বলে তিনি মনে করেন।
ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক আবদুল মালিক সুমন বলেন, আমরা নতুন নেতৃত্বে দেখতে চাই। তবে এবারের সম্মেলনে নতুন নেতৃত্বে আসতে পারে বলে তিনি আশাবাদি।
ছাত্রলীগের অপর যুগ্ম-আহবায়ক মুহিবুর রহমান স্ইুট বলেন, আওয়ামী লীগে পংকি খান ও বাবুল আখতারের কোনো বিকল্প নেই। আমার দৃঢ় বিশ্বাস কাউন্সলরা তাদের নির্বাচিত করতে ভুল করবেনা।
উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি প্রার্থী ফখরুল ইসলাম মতছিন বলেন, দলকে সংগঠিত এবং দলের কার্যক্রমকে গতিশীল করতে কাউন্সিলরদের কাছে যাচ্ছি। এই এলাকার আওয়ামী রাজনীতির সুনাম ফিরিয়ে আনাই মূল লক্ষ্যে। তিনি আশাবাদি নির্বাচিত হবেন।
সাধারণ সম্পাদক প্রার্থী বাবুল আখতার বলেন, দীর্ঘদিন দল এবং নেতাকর্মীদের পাশে ছিলাম, আগামীতেও থাকতে চাই। দলকে সংগঠিত রাখতে যোগ্যদের মনোনীত করতে কাউন্সিলরা ভুল করবেন


