বিশ্বনাথ আ.লীগের সম্মেলনে সমঝেতা নয়,ভোটের মাধ্যমে নির্বাচিত করা হবে
প্রকাশিত হয়েছে : ০৮ জুন ২০১৫ ইং, ১০:৪১ অপরাহ্ণ | সংবাদটি ১১৮৭ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা :: বিশ্বনাথ উপজেলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সোমবার বেলা ৩টায় প্রথম অধিবেশন শুরু হয়ে রাত ৮টায় শেষে হয়। এরপর দ্বিতীয় অধিবেশনের জন্য উপজেলা পরিষদ হল রুমে অতিথিবৃন্দ-প্রার্থী ও ভোটারা প্রবেশ করেন। কিন্তু প্রায় দেড় ঘন্টা অতিথিরা প্রার্থীদের মধ্যে সমঝেতা করার চেষ্টা করে কোনো ফল হয়নি। এরির্পোট রাত সাড়ে ১০টায় লেখা পর্যন্ত কাউন্সিলরা ভোট গ্রহনের প্রস্তুতি নিচ্ছেন। ভোট গ্রহনের জন্য ভোট বাক্স নিয়ে আসা হয়েছে বলে জানাগেছে। ভোট গ্রহন কিছুক্ষণের মধ্যে শুরু হবে বলে সম্মেলন স্থলে থাকা সংবাদকর্মীরা জানিয়েছেন। এতে ১৮৩জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবেন।
দ্বিতীয় অধিবেশনে উপস্থিত রয়েছেন, কেন্দ্রীয় আ.লীগের সাংগঠিক সম্পাদক অ্যাডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ, জেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী।
আ.লীগ নেতা আশফাক আহমদ, মাসুক উদ্দিন আহমদ, এডভোকেট শাহ ফরিদ আহমদ, এডভোকেট নিজাম উদ্দিন আহমদ, অধ্যক্ষ সুজাত আলী রফিক, এডভোকেট নাসির উদ্দিন খান, হুমাইন ইসলাম কামাল, শাহ মোশাহিদ আলী, আবদুল বাছিত, এডভোকেট শেখ মখলু মিয়া, বেগম নাজনিন হোসেন, এস এম নুনু মিয়া, এডভোকেট খোকন কুমার দত্ত, এডভোকেট রঞ্জিত সরকার, কবির উদ্দিন আহমদ, ডেইজি সারোয়ার, ইশতেয়াক আহমদ চৌধুরী, আবিদ পাল, এমাদ উদ্দিন মানিক, জগলু চৌধুরী, মোবারক আলী, মুস্তাকুর রহমান মফুর, শাহাতাৎ রহিম চৌধুরী, এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, এডভোকেট আজমল আলী, শামছুল ইসলাম।


