বিশ্বনাথ উপজেলা পরিষদের মাসিক সম্বনয় সভা
প্রকাশিত হয়েছে : ১৮ জুন ২০১৫ ইং, ৩:৪৯ অপরাহ্ণ | সংবাদটি ৯৬৬ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা::বিশ্বনাথে বৃহস্পতিবার উপজেলা পরিষদের মাসিক সম্বনয় সভা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও নির্বাহী অফিসার মুহাম্মদ আসাদুল হকের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আহমেদ নুরউদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান স্বপ্না শাহিন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কর্মকর্তা সুহেল মাহমুদ, উপজেলা প্রকৌশলী খোন্দকার গোলাম শওকত, উপজেলা পরিবার পরিকল্পনা স্বাস্থ্য কর্মকর্তা নজরুল ইসলাম, মৎস্য কর্মকর্তা রির্মল চন্দ্র বণিক, মাধ্যমিক কর্মকর্তা সোলেমান হোসাইন, প্রাণী সম্পদ কর্মকর্তা নুরুল ইসলাম, সমবায় কর্মকর্তা শাহাজান, সমাজসেবা কর্মকর্তা আবদুল মুনতাকিম, মহিলা বিষয়ক কর্মকর্তা পপি রাণী তালুকদার, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দিন, লামাকাজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, রামপাশা ইউনিয়ন চেয়ারম্যান আনোয়ার খান, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্বাস আলী, দেওকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাহিদ মিয়া,বিআরডিভি চেয়ারম্যান সিরাজ খান প্রমূখ।


