বিশ্বনাথ ডিগ্রি কলেজে মেধাবী শিক্ষার্থীদের স্কলারশিপ বিতরণ
প্রকাশিত হয়েছে : ২০ জুন ২০১৫ ইং, ৫:০২ অপরাহ্ণ | সংবাদটি ১৪৭২ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথ ডিগ্রি মধ্যে কাডানা-বাংলাদেশ এডুকেশন ট্রাষ্ট সিবিইটি অর্থায়নে এবং সেচ্ছাসেবামূলথ সংগঠন সুরভি’র সহযোগিতা ও বিশ্বনাথ ডিগ্রি কলেজের আয়োজনে কলেজের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়। শনিবার দুপুর ১২টায় কলেজের হল রুমে আনুষ্ঠানিকভাবে এ বৃত্তি প্রদান করা হয়। কলেজ অধ্যক্ষ সিরাজুল হকের সভাপতিত্বে ও অধ্যাপক শাহাদৎ হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কলেজ অধ্যাপক তাপসী চক্রবর্তি, এনামুল হক, মো. মানিক মিয়া, রোকেয়া বেগম, বনানী চক্রবর্তি, গোলাম মোস্তফা, আবদুস শহিদ, সঞ্জিত কুমার সাহা রায়, সুহাদ উজ্জামান চৌধুরী,রোকনুজ্জামান। অনুষ্ঠানে শুরুতে কোরআন তেলাওয়াত করেন দ্বাদশ শ্রেণীর ছাত্র মোশাহিদ আলী। স্বাগত বক্তব্য রাখেন, কলেজের অধ্যাপক রুশিত কান্তি দাস।
এসময় কলেজের ৬ জন মেধাবী শিক্ষাদের মধ্যে বৃত্তি প্রদান করা হয়। বৃত্তিপ্রাপ্তরা হলেন- ইয়াছমিন বেগম, মোশাহিদ আলী, ইমা বেগম, তন্বী রানী চন্দ্র, লুবনা তাসলিম কলি, কুলছুমা আক্তার জেনী।


