ভিন্নধারা’র কমিটি গঠন, সভাপতি- শান্ত, সম্পাদক আব্বাস
প্রকাশিত হয়েছে : ১৭ জুন ২০১৫ ইং, ৯:৩৮ অপরাহ্ণ | সংবাদটি ১০৫৩ বার পঠিত
বিশ্বনাথে ‘সাহিত্য সমাজ ও সংস্কৃতির বাহক’ এই স্লোগান নিয়ে যাত্রা শুরু হলো ‘ভিন্নধারা’ নামে একটি সংগঠনের। বুধবার বিকেলে সংগঠনের কার্যকরী কমিটি গঠন উপলক্ষে এক সভা সংগঠনের অস্থায়ী কার্যালয় মাদানিয়া মাদ্রাসা মার্কের্টের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সকলের সর্বসম্মতি ক্রমে সভাপতি পদে ছালেহ আহমদ শান্ত ও সাধারণ সম্পাদক পদে এটিএম আব্বাসকে মনোনিত করে ১৫সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। অন্যান্য পদে মনোনিতরা হলেন সিনিয়র সহ সভাপতি এনামুল হক মামুন, সহ সভাপতি জাহেদ আহমদ জেহিন, যুগ্ম সম্পাদক সুজিত দাস, সাংগঠনিক সম্পাদক হাসান ওলীউর রহমান, কোষাধ্যক্ষ শুকরান আহমদ রানা, দপ্তর সম্পাদক এসপি সেবু, প্রচার সম্পাদক মোহাম্মদ আলী সাহিদ, নির্বাহী সদস্য রেজাউল হক ডালিম, আক্তার আহমদ শাহেদ, লুভনা বেগম, নূরজাহান বেগম, নূর মিয়া, দিলওয়ার হোসাইন। ইতিপূর্বে এ সংগঠনের পর পর দুটি প্রস্তুতি সভা শেষে উপস্থিত সকলের চুড়ান্ত মতামতের ভিত্তিতে ১৫ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠিত হয়। এছাড়াও সভায় শীঘ্রই নব গঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান করার সিদ্ধান্ত গৃহীত হয়। বিজ্ঞপ্তি


