মোটর সাইকেলের ধাক্কায় মাদরাসা শিক্ষক নিহত
প্রকাশিত হয়েছে : ১৫ জুন ২০১৫ ইং, ৭:৪৩ অপরাহ্ণ | সংবাদটি ৯৮০ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের ওসমানীনগরে মোটর সাইকেলের ধাক্কায় মাদরাসা শিক্ষক ক্বারী মাওলানা মঈন উদ্দিন চৌধুরী দাদা হুজুর (৬৫) নিহত হয়েছেন। তিনি উপজেলার কাইয়াকাইড় ইবতেদায়ী মাদরাসার সহকারী শিক্ষক ও সিলেট জেলার জকিগঞ্জ থানার খ্যাতিদহর গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি ওসমানীনগর উপজেলায় বসবাস করে আসছেন। গতকাল সোমবার বিকেলে উপজেলার কুরুয়া-কাইয়াকাইড় সড়কের বাগান বাড়ি নামক স্থানে এঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ডেইলি বিশ্বনাথ ডটকমকে থানার ওসি মো. মোরছালিন বলেন, কুরুয়া বাজার থেকে কাইয়াকাইড় বাজার দিকে যাওয়ার পথে পিছন দিক থেকে একটি মোটরসাইকেল ধাক্কা দিলে তিনি ঘটনাস্থল নিহত হন। খবর পেয়ে থানা পুলিশ স্থলে ছুটে যায় বলে তিনি জানান।


