শেখ হাসিনা গনতন্ত্র রক্ষার রাজনীতি করেন——–মিছবাহ উদ্দিন সিরাজ
প্রকাশিত হয়েছে : ০৮ জুন ২০১৫ ইং, ৮:৫৫ অপরাহ্ণ | সংবাদটি ১৪৮১ বার পঠিত
তজম্মুল আলী রাজু, জামাল মিয়া ও আবুল কাশেম:: কেন্দ্রীয় আ’লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ পিপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতন্ত্র রক্ষার রাজনীতি করেন। তিনি একটি সুখি সমৃদ্ধি দেশ গড়ার লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। তার নেতৃত্বে যখন দেশ একটি মধ্য আয়ের পথে এগিয়ে যাচ্ছে বিএনপি-জামাত জোট তখন উন্নয়নের পথে বাঁধা হয়ে দাড়িয়েছে। তারা রাজনীতির নামে মানুষ পুড়িয়ে মারার রাজনীতি শুরু করেছে। বিশ্বের কাছে দেশকে একটি জঙ্গী রাষ্ট্রে পরিনত করতে চেয়েছিল। কিন্তু শেখ হাসিনা সরকার মানুষের জানমালের নিরাপত্তা দিয়ে তাদের ওই ধংসাত্বক আন্দোলন প্রতিহত করেছে। আজ বাংলাদেশ খাদ্য, শিক্ষা, চিকিৎসা, বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থাসহ বিভিন্ন উন্নয়নে এশিয়ার মধ্যে অন্যতম একটি রাষ্ট্রে পরিনত হয়েছে। তিনি খালেদা জিয়াকে মানুষ পুড়িয়ে মারার রাজনীতি ত্যাগ করে মানুষের কল্যাণে কাজ করার আহবান জানান।
তিনি গতকাল সোমবার বিকেলে বিশ্বনাথ উপজেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন। উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা আ’লীগের সভাপতি মজম্মিল আলী। উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার ও যুগ্ন-সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান’র যৌথ পরিচালনায় সভায় উদ্ভোধকের বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট লুৎফুর রহমান। প্রধান বক্তার বক্তব্য রাখেন, সিলেট ২ আসনের সাবেক সাংসদ ও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আশফাক আহমদ, মাসুক উদ্দিন আহমদ, এডভোকেট শাহ ফরিদ আহমদ, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মোদাব্বির আলী মানিক, বর্তমান কমিটির যুগ্ম-সম্পাদক এডভোকেট নিজাম উদ্দিন আহমদ, অধ্যক্ষ সুজাত আলী রফিক, এডভোকেট নাসির উদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক হুমাইন ইসলাম কামাল, শাহ মোশাহিদ আলী, কৃষি বিষয়ক সম্পাদক আবদুল বাছিত, দূর্যোগ ও ত্রান বিষয়ক সম্পাদক এডভোকেট শেখ মখলু মিয়া, মহিলা বিষয়ক সম্পাদিকা বেগম নাজনিন হোসেন, উপদেষ্ট পরিষদের সদস্য এস এম নুনু মিয়া,আইন ও তথ্য বিষয়ক সম্পাদক এডভোকেট খোকন কুমার দত্ত, যুব ও ক্রীড়া সম্পাদক এডভোকেট রঞ্জিত সরকার, শিক্ষা বিষয়ক সম্পাদক কবির উদ্দিন আহমদ, যুব-মহিলা লীগের কেন্দ্রীয় সম্পাদিকা ডেইজি সারোয়ার, শিল্প ও সাংস্কৃতিক বিষয়ক এডভোকেট ইশতেয়াক আহমদ চৌধুরী, যুক্তরাজ্য আ.লীগের যুব বিষয়ক সম্পাদক আবিদ পাল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এমাদ উদ্দিন মানিক, উপ দপ্তর সম্পাদক জগলু চৌধুরী, যুক্তরাজ্য নিউ হাম আ.লীগের সভাপতি মোবারক আলী, জেলা আ.লীগের সদস্য মুস্তাকুর রহমান মফুর, শাহাতাৎ রহিম চৌধুরী, এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, এডভোকেট আজমল আলী, জেলা কৃষকলীগের সভাপতি শামছুল ইসলাম।
বক্তব্য রাখেন, উপজেলা আ.লীগ নেতা ডা.সানুর আলী, ফারুক আহমদ, শফিকুর রহমান রিয়াজ, সিরাজুল ইসলাম সিরাজ, এইচ এম ফিরোজ আলী, শাহ আসাদুজ্জামান,সমছু মিয়া, রুনু কান্ত দে, শাহ ফয়েজ আহমেদ সেবুল, জয়ন্ত আর্যাচ্য, শফিক উদ্দিন স্বপন, তপন দাস, মাহবুর রহমান লিলু, কৃষকলীগ নেতা সাইদুর রহমান সাঈদ, ছোরাব আলী, শ্রমিকলীগ নেতা আমির আলী, হাবিবুর রহমান হাবিব, যুবলীগ নেতা সাদিকুর রহমান, শেখ আজাদ, মখদ্দুছ আলী, আশিক আলী,আলতাব হোসেন, সেচ্ছাসেবকলীগ নেতা এডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ, ছাত্রলীগ নেতা ফয়জুল ইসলাম জয়, আবদুল মালিক সুমন, মুহিবুর রহমান সুইট।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা আমিনুর রহমান সোহাগ এবং গীতা পাঠ করেন জয়ন্ত আর্যাচ্য। এসময় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


