সরকার ইলিয়াসকে গুম করে সিলেটবাসীর অন্তরে আঘাত করেছে
প্রকাশিত হয়েছে : ১৫ জুন ২০১৫ ইং, ৬:৪৮ অপরাহ্ণ | সংবাদটি ১২০৪ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি:: আওয়ামীলীগ সরকারের নির্যাতনের স্বীকার হয়ে এ দেশের সাধারণ মানুষ এখন দিশেহারা হয়ে উঠেছে। মধ্যবর্তী নির্বাচনের দাবিতে সাধারণ মানুষ রাস্তায় আন্দোলনের ডাক দিচ্ছে। বাকশাল কায়েম করে বর্তমান সরকার অবৈধভাবে ক্ষমতায় ধরে রেখেছে। জনগনের কল্যানে থাকা পুলিশ বাহিনীকে আওয়ামীলীগ বাহিনী বানিয়ে নিজেদের ইচ্ছামতো ব্যবহার করে যাচ্ছে। যার ফলে সাধারণ মানুষ আজ শান্তিতে ঘরে ঘুমাতে পারছে না। সিলেটের কোটি মানুষের নেতা এম ইলিয়াস আলীকে সরকার গুম করে সিলেটবাসীর অন্তরে আঘাত করেছে। সোমবার বিকেলে সিলেটের ওসমানীনগরের তাজপুর ডিগ্রী কলেজ ছাত্রদলের সংবর্ধনা সভায় বক্তারা এ কথাগুলো বলেন।
২০১৫ সালের এসএসসি উত্তির্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা উপজেলার গোয়ালাবাজারস্থ চৌধুরী প্যালেসে অনুষ্ঠিত হয়। কলেজ ছাত্রদলের সিনিয়র ছাত্রদল নেতা সৈয়দ শাহজাহান আলীর সভাপতিত্বে ও সাইফুর কামালী ও ফেরদৌস বক্স এর যৌথ পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক গয়াছ মিয়া,অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক জাহিদুর রহমান আরশ, গোয়ালাবাজার ইউপি যুবদলের আহবায়ক শিপু চৌধুরী, ইউপি কৃষক দলের আহবায়ক তুরুন মিয়া, উপজেলা স্বেচ্চাসেবক দলের যুগ-আহবায়ক সাজ্জাদুর রহমান, ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক রকিব আলী, ছাত্রনেতা আব্দুল সালাম।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, কলেজ ছাত্রদল নেতা হিফজুর রহমান নাহিদ। বক্তব্য রাখেন তাজপুর ডিগ্রী কলেজ ছাত্রদল নেতা মোহাম্মদ আলী জিন্না,অপু আহমদ, শিপন বকস্, বিলাল বকস্, সুমন আহমদ,মঞ্জুর খান,জাকির আহমদ,সৈয়দ হুমাউন আলী,ফাহিম আহমদ,আলমঙ্গীর হোসেন,ওয়েছ আহমদ, আজিজ তালুকদার, সদরুল মিয়া, রুবেল আহমদ, ইয়ানুর মিয়া, সাঈদুর রহমান সাঈদ, আলা উদ্দিন, আল আজাদ, রুমেল মিয়া, শুভ, রানা মিয়া, স্কুল ছাত্রদল নেতা সৈয়দ ইলিয়াছ আলী, রুহুল আমিন খান, শাহ সাবরান আহমদ, জাকের আলম, মিটু মিয়া,মারজান, জুবায়ের,রিপন ও বক্কর প্রমুখ। সভা শেষে উপজেলায় প্রায় দেড় শতাধিক এসএসসি উর্ত্তিন শিক্ষার্থীদের ক্রেষ্ট্র বিতরণ করেন অতিথিবৃন্দ। ক্রেষ্ট্র বিতরণ শেষেই নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় বিশেষ দোয়া অনুষ্টিত হয়।


