সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১৬ জুন ২০১৫ ইং, ১২:৪১ অপরাহ্ণ | সংবাদটি ৯৩৯ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি:: সিলেটের ওসমানীনগরে জুয়েল আহমদ নামের এক বছরের সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার তাজপুর দুলিয়ারবন গ্রামের শুকুর আলীর ছেলে। সোমবার রাতে তাজপুর থেকে থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
গ্রেফতারের সত্যতা স্বীকার করে থানার ওসি মো.মোরছালিন বলেন, গোপন সংবাদের ভিত্তিত্বে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার দুপুরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত জুয়েলের বিরুদ্ধে অর্ধকোটি টাকা ঋণের মামলায় এক বছরের সাজা হয় বলে ওসি জানান।


