সিলেট-সুনামগঞ্জ সড়কে ৪৮ ঘন্টার ট্রাক ধর্মঘট
প্রকাশিত হয়েছে : ০৬ জুন ২০১৫ ইং, ৯:১৩ অপরাহ্ণ | সংবাদটি ১০১৭ বার পঠিত
নিউজ ডেক্স:: ‘অতিরিক্ত টোল’ আদায়ের প্রতিবাদে রোববার থেকে সিলেট-সুনামগঞ্জ সড়কে ৪৮ ঘন্টার ট্রাক ধর্মঘট আহ্বান করেছে সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন। শনিবার বিকেলে ইউনিয়নের প্রধান কার্যালয়ে আয়োজিত প্রতিবাদ সভায় বক্তারা বলেন, আবারো নতুন করে সিলেট-সুনামগঞ্জ সড়কের লামাকাজি সেতুতে অতিরিক্ত টোল আদায় করা হচ্ছে।সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. দিলু মিয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল গফুর, সংগঠনের কার্যকরী সভাপতি আবদুস সালাম, সহ-সভাপতি হাসমত আলী হাসু, যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফ হোসেন হিরা, সাংগঠনিক সম্পাদক নিখিল চন্দ্র দাস, প্রচার সম্পাদক মানিক মিয়া, দফতর সম্পাদক বাবুল হোসেন, কোষাধ্যক্ষ রাজু আহমদ তুরু প্রমুখ।
শনিবার সন্ধ্যা পৌনে ৭টায় সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল গফুর স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক ই-মেইল বার্তায় ধর্মঘটের কথা জানানো হয়েছে।
শনিবার সন্ধ্যা পৌনে ৭টায় সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল গফুর স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক ই-মেইল বার্তায় ধর্মঘটের কথা জানানো হয়েছে।


