সুনামগঞ্জে ১১টি ককটেল উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১২ জুন ২০১৫ ইং, ৬:৪০ অপরাহ্ণ | সংবাদটি ৯১০ বার পঠিত
নিউজ ডেক্স:: সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জে ১১টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টায় উপজেলার দরগাপাশা ইউনিয়নের মিনাবাজার সংলগ্ন যাত্রী ছাউনীর পিছন থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ককটেলগুলো উদ্ধার করা হয়।পুলিশ জানায়,অজ্ঞাত ২ ব্যক্তি নাশকতা সৃষ্টির লক্ষে ককটেলগুলো নিয়ে আসলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে ককটেলগুলো ফেলে দিয়ে পালিয়ে যায়। দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি আল-আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


