সিলেট দশ সাংবাদিককে পুরস্কৃত করল দৈনিক সিলেট সুরমা
প্রকাশিত হয়েছে : ১৫ জুন ২০১৫ ইং, ১২:২৫ অপরাহ্ণ | সংবাদটি ১৪৫৭ বার পঠিত
নিউজ ডেক্স:: অনুসন্ধানী ও বিশেষ প্রতিবেদনের জন্যে দৈনিক সিলেট সুরমা প্রধান কার্যালয় ও মফস্বলের দশ সাংবাদিককে পুরস্কৃত করেছে। রবিবার সন্ধ্যায় তাঁদের হাতে পুরস্কার হিসেবে নগদ অর্থ তুলে দেন পত্রিকার নির্বাহী সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী দীপু।পুরস্কারপ্রাপ্ত প্রধান কার্যালয়ের সাংবাদিকরা হলেন, দৈনিক সিলেট সুরমার নিউজ ইনচার্জ নোমান বিন আরমান, স্টাফ রিপোর্টার মানাউবী সিংহ শুভ, স্টাফ রিপোর্টার ওবায়দুল্লাহ বিন এফ রহমান, স্টাফ রিপোর্টার রফিকুল ইসলাম কামাল, শিক্ষানবিশ রিপোর্টার শাফী চৌধুরী, শরিফুল ইসলাম চৌধুরী ও হোসাইন আহমদ সুজাদ। এরমধ্যে নোমান বিন আরমানকে দুটি, মানাউবী সিংহ শুভকে তিনটি ও অন্যদেরর একটি করে প্রতিবেদনের জন্যে পুরস্কৃত করা হয়।
পুরস্কার প্রদানের অনুষ্ঠানে পত্রিকার নির্বাহী সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী দীপু বলেন, দৈনিক সিলেট সুরমা রোজকার খবর আর প্রেসরিলিজ নির্ভরতা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে। সব প্রতিকুলতাকে মোকাবেলা করে অনুসন্ধানী সাংবাদিকতাকে উৎসাহিত করতে চাচ্ছে। এই ধারাকে এগিয়ে নিতেই চলতি বছরের এপ্রিল থেকে মে পর্যন্ত প্রকাশিত প্রতিদেন বিচার-বিশ্লেষণ করে দশজনকে পুরস্কৃত করা হয়েছে। এই ধারা অব্যাহত থাকবে বলেও ঘোষণা দেন তিনি।
পুরস্কারপ্রাপ্ত প্রতিবেদনগুলোর মধ্যে রয়েছে, নোমান বিন আরমানের ‘অর্থের বিনিময়ে নম্বর প্লেট : সিটিতে সমিতি করপোরেশন, ৭ মে অনুষ্ঠেয় ব্রিটেনের নির্বাচন নিয়ে প্রতিবেদন ‘রোশনারার পথে আরও ১১ জন’, মানাউবী সিংহ শুভ’র ‘ইলিয়াসের সেই চেয়ারে কেউ বসেনি’, ‘নেতাদের দেখা নেই, নেত্রীরা মাঠে’, ‘অভিভাবকহীনতায় দুর্ভোগ চরমে : বর্ষার আগেই জলমগ্ননগরী’, ওবায়দুল্লাহ বিন এফ রহমানের ‘কারাবন্দি সিলেট ২০ দল’, রফিকুল ইসলাম কামালের ‘ভয়াবহ ভূমিকম্পের ঝুঁকিতে সিলেট, শাফী চৌধুরী’র ‘কবরের কারিগর’, শরিফুল ইসলাম চৌধুরী’র ‘সৌদি ভাগ্য ঝুলে আছে ৩৪ নারীর’ ও হোসানই আহমদ সুজাদের ‘বইশূন্য বিদ্যালয়ের গ্রন্থাগার’।
পুরস্কার প্রাপ্ত মফস্বল সাংবাদিকরা হলেন, সিলেটের বিশ্বনাথ প্রতিনিধি মোহাম্মদ আলী শিপন, বালাগঞ্জের শামীম আহমদ, জকিগঞ্জের আবু বকর মো. ফয়সল, সুনামগঞ্জের দিরাই উপজেলার মুহাম্মদ আব্দুল বাছির সরদার।


