একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, ঘরজামাই আটক
প্রকাশিত হয়েছে : ২০ জুন ২০১৫ ইং, ১২:০৮ অপরাহ্ণ | সংবাদটি ১১০৬ বার পঠিত
নিউজ ডেক্স:: জয়পুরহাট জেলার পাঁচবিবিতে শ্বশুরবাড়িতে অবস্থানকালে ছেলে, শাশুড়ি ও শ্যালিকাসহ চারজনকে কুপিয়ে হত্যা করেছে জামাতা।
উপজেলার ভীমপুর গ্রামের আদিবাসী পল্লীতে শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় শনিবার ভোরে জামাতাকে আটক করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার রাতে শ্বশুরবাড়িতে অবস্থানকালে স্ত্রী শশীলয় মাড্ডির সঙ্গে তার স্বামী সুমনের ঝগড়া হয়। এক পর্যায়ে সুমন উত্তেজিত হয়ে শশীলয়, ছেলে সানী (৮), শাশুড়ি সন্ধ্যারাণী (৫০), শ্যালিকা তেরেজা মাড্ডিসহ (১৭) আরো এক আত্মীয়কে কোপায়।
এতে ঘটনাস্থলেই ছেলে, শাশুড়ি, শ্যালিকা ও এক আত্মীয় নিহত হন। তবে ওই আত্মীয়র নাম জানা জায়নি। এ সময় গুরুতর আহত হয়েছেন শশীলয়।
জয়পুরহাটের সহকারী পুলিশ সুপার রুবেল হোসেন জানিয়েছেন, ওই ঘটনায় চারজন নিহত ও একজন আহত হয়েছেন। আসামি সুমনকে আটক করা হয়েছে।
পাঁচবিবি থানার ওসি আবু হেনা মোস্তফা কামালের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন আটক সুমন। এ ঘটনায় মামলা হবে।


