ছৈলা আফজালাবাদ ইউপি বিএনপি নেতার ইন্তেকাল : বিএনপির শোক
প্রকাশিত হয়েছে : ২৪ জুন ২০১৫ ইং, ৯:৪৫ অপরাহ্ণ | সংবাদটি ১০২৪ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: ছাতক উপজেলার ছৈলাআফজালাবাদ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও লাকেশর গ্রামের বাসিন্দা তৈমুছ আলী ইন্তকাল করেছেন। গতকাল মঙ্গলবার রাত ৮টায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না….রাজিউন। মৃত্যকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে, ৫ মেয়েসহ অসংখ্য-আত্বীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছে। বুধবার বেলা ৩টায় মরহুমের জানাযার নামাজ স্থানীয় লাকেসর মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে রাজনীতিবিদ,ব্যবসায়ী, সামাজিক সংগঠনসহ বিভিন্ন শ্রেনী পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। মরহুমের জানাযার নামাজ শেষে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়।
এদিকে, তৈমুছ আলীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ছাতক ও বিশ্বনাথ বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
শোক প্রকাশকারীরা হলেন সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন মিলন, সিলেট জেলা বিএনপির সদস্য ও বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন চেয়ারম্যান, সাধারণ সম্পাদক লিলু মিয়া চেয়ারম্যান, যুগ্ম-সম্পাদক আবদুল হাই, বশির আহমদ, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন ধলা মিয়া চেয়ারম্যান, ছাতক উপজেলা বিএনপির সদস্য আতাউর রহমান এমরান, সাবেক ছাত্র বিষয়ক কয়ছর আহমদ, ছৈলা আফজালাবাদ ইউপি বিএনপি নেতা সিরাম উদ্দিন, ইউপি যুবদলের সভাপতি দিদার আলম।
নেতৃবৃন্দ মরহুমের রুহের আত্বার মাগফেরাত কামনা করে শোকহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানান।


