জকিগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটিতে রদবদল
প্রকাশিত হয়েছে : ০৮ জুন ২০১৫ ইং, ১০:০৪ অপরাহ্ণ | সংবাদটি ১১৪৯ বার পঠিত
নিউজ ডেক্স:: জাতীয়তাবাদী ছাত্রদল জকিগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সিনিয়র সদস্য সামছুল হক সামু , তৌহিদ উর রহমান সিপু ও মো. সাদিকুর রহমানকে উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক হিসেবে পদোন্নতি দেয়া হয়েছে।
একই কমিটিতে আহমদ আল জাবেল, জাকির আহমদ (নাদিম) শাহিদ খান ও রিফাত আহমদ কে সদস্য হিসেবে অন্তর্ভূক্ত করা হয়েছ।
জকিগঞ্জ উপজেলা ছাত্রদলের সুপারিশক্রমে সিলেট জেলা ছাত্রদলের সভাপতি সাঈদ আহমদ এবং সাধারন সম্পাদক রাহাত চৌধুরী মুন্না স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে কমিটিতে এ রদবদল করা হয়েছে।


