পুলিশের হস্তক্ষেপে বনিক সমিতির নির্বাচন স্থগিত
প্রকাশিত হয়েছে : ০৬ জুন ২০১৫ ইং, ১০:৪৮ পূর্বাহ্ণ | সংবাদটি ৯৫৮ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি:ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের চাতলপাড় বাজারে শনিবার বনিক সমিতির নির্বাচন পুলিশের হস্তেক্ষেপে স্থগিত করা হয়েছে। গতকাল শুক্রবার ওসমানীনগর থানা পুলিশ এ নির্বাচন না করতে নির্দেশ দিয়ে আসে।
জানা যায়, চাতলপাড় বাজার বনিক সমিতির নির্বাচন নিয়ে কয়েক দিন ধরে আলোচনা সমালোচনা চলছিল ভোটারের কোন ট্রেড লাইসেন্স নেই। এটা কিসের নির্বাচন? এ নির্বাচন সম্পর্কে স্থানীয় ইউনিয়ন পরিষদের কোন ধরণের অনুমতি ছিল না। প্রার্থীদের কাছ থেকে ৫শ ও ২হাজার করে নমিনেশন ফি নেয়া হয়েছে। এ ব্যাপারে স্থানীয় ব্যক্তিরা গত ৪জুন বৃস্পতিবার বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বরাবরে অভিযোগ দাখিল করেন।
অভিযোগে উল্লেখ করা হয়, প্রশাসনের কোন অনুমতি ছাড়া নির্বাচনের আয়োজন করা হয়। যার কোন গুরুত্ব থাকবে না। এ নির্বাচনকে কেন্দ্র করে যে কোন দাঙ্গা-হাঙ্গামার আশংকা রয়েছে। অভিযোগ পেয়ে বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও ওসমানীনগর থানা পুলিশকে নির্বাচন না করতে বিহীত ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ দেন। এরই প্রেক্ষিতে গতকাল শুক্রবার ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে নির্বাচন না করতে নির্দেশ দেন এবং ৫৪ধারা জারি করেন।
চাতলপাড় বনিক সমিতির নির্বাচন কমিশনার নিরঞ্জন সুত্র ধর বলেন, আমরা থানার নির্দেশে নির্বাচন বন্ধ করেছি। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত নির্বাচন হবে না।
বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশাফুর রহমান বলেন, অভিযোগ পেয়ে নির্বাচন বন্ধ করতে ওসমানীনগর থানা পুলিশকে বলে দিয়েছি। এ নির্বাচনের কোন ভিত্তি নেই।
ওসমানীনগর থানার ওসি মো: মুরসালিন বলেন, নির্বাচন না করতে আমরা তাদেরকে নির্দেশ দিয়েছি। এ নির্বাচন হবে না।


