বার্মায় মুসলিম গণহত্যার প্রতিবাদে বিশ্বনাথে মিছিল-সভা
প্রকাশিত হয়েছে : ১৫ জুন ২০১৫ ইং, ৭:০০ অপরাহ্ণ | সংবাদটি ৯৯১ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বার্মায় নিরীহ মুসলিম গণহত্যার প্রতিবাদে বিশ্বনাথ দারুল উলূম ইসলামিয়া (বি.এ) মাদ্রাসা’র উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২টায় মাদ্রাসা’র প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় বাসিয়া ব্রীজের উপর এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
বিশ্বনাথ আলিয়া মাদ্রাসার (আরবী প্রভাষক) মাওলানা মো. আবদুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আল-ইসলাহ’র সভাপতি উপাধ্যক্ষ মাওলানা আখতার আলী। প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট (পশ্চিম) জেলা তালামীযের সদস্য ও বিশ্বনাথ (দক্ষিণ) উপজেলা’র আহবায়ক আলী আনহার শাহান।
আলিয়া মাদ্রাসার অফিস সহকারী শরিফ আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিশ্বনাথ (দক্ষিণ) উপজেলা লতিফিয়া ক্বারী সোসাইটির সাধারণ সম্পাদক মাওলানা মো. মঞ্জুর আহমদ, বিশ্বনাথ (দক্ষিণ) উপজেলা তালামীযের সাবেক সভাপতি মো. আজিজুর রহমান, বিশ্বনাথ (দক্ষিণ) উপজেলা তালামীযের সদস্য সচিব মো. আবুল কাসেম, সদস্য আবু সালেহ, দেওকলস ইউনিয়ন তালামীযের সহ-সভাপতি নোমান আহমদ, তালামীয নেতা লাহিন আহমদ, সালেহ আহমদ, আবদুল আলিম, মোজাহিদ আলী, বিল্লাল হোসেন, মিজানুর রহমান, নোমান আহমদ. রেদওয়ান আহমদ, হাবিবুর রহমান, আউয়াল হোসেন পারভেজ, আবদুল ওয়াহিদ, আখতার আহমদ, জুবায়ের আহমদ প্রমুখ ।


