বালাগঞ্জে চাঙ্গা হচ্ছে জাতীয় পার্টি
প্রকাশিত হয়েছে : ২২ জুন ২০১৫ ইং, ৮:৩৬ অপরাহ্ণ | সংবাদটি ৯৭৭ বার পঠিত
শামীম আহমদ, বালাগঞ্জ :: বালাগঞ্জে দির্ঘ দিন পর চাঙ্গা হচ্ছে জাতীয় পার্টি। সম্প্রতি উপজেলা জাপার আহবায়ক কমিটি অনুমোদনের পর থেকেই নেতা কর্মীরা সক্রিয় হয়ে মাঠে সময় দিচ্ছেন। ইতিমধ্যে বেশ কয়েকটি ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। চলছে ইউনিয়ন কমিটি গঠনের প্রস্তুতি। সম্প্রতি মুক্তার মিয়াকে আহবায়ক করে উপজেলা জাপার ৪১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেন সিলেট-২ আসনের এমপি জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক বন ও পরিবেশ সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া।
নতুন করে আহবায়ক কমিটি অনুমোদনের পর থেকেই সংগঠনকে চাঙ্গা করার লক্ষে নেতা কর্মীরা ঘুরে দাড়িয়েছেন। তাদের মধ্যে অনেকটা প্রান চাঞ্চল্য লক্ষ করা যাচ্ছে। বালাগঞ্জ বাজারে আহবায়কের ব্যবসা প্রতিষ্টানের পাশের একটি রোমেই চলছে দলীয় কার্যক্রম। উপজেলা জাপার তৃনর্মল নেতা কর্মীদের দাবী নতুন আহবায়কের নেতৃত্বে তারা সংগঠনের কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে মাঠে করে যাচ্ছেন। রমজানের পরেই প্রতিটি ইউনিয়নে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হবে। নেতা কর্মীরা মনে করছেন এ অঞ্চলের পরিচিত মুখ এহিয়া চৌধুরী জাতীয় পার্টি থেকে এমপি হয়েছেন, তাই এখনী সাংগঠনিক ভিতকে মজবুত করার সুবর্ন সময়।
এদিকে, রবিবার বিকেলে উপজেলা জাপার আহবায়ক কমিটির এক পরিচিতি সভা অনুষ্টিত হয়েছে। বালাগঞ্জ বাজারস্থ পার্টির কার্যালয়ে সদস্য সচিব হরেশ চন্দ্র দাসের পরিচালনায় অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা জাপার নবাগত আহবায়ক মুক্তার মিয়া। পরিচিতি সভায় উপস্থিত নেতৃবৃন্ধ আহবায়ক কমিটির অনুমোদন দেয়ায় নেতাকর্মীরা এমপি এহিয়া চৌধুরীর প্রতি কৃতঞ্জতা জ্ঞাপন করেন। তাছাড়া পার্টির চেয়ারম্যান পল্লী বন্ধু আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদ এমপি ও বালাগঞ্জ উপজেলা জাপার সাবেক সভাপতি খুরশেদ আলী এবং উপজেলা জাপার প্রবীন নেতা হাজী ইছুব আলীর রোগ মুক্তি কামনা করে দোয়া করা হয়। পাশাপাশি উপজেলা জাপার প্রবীন নেতা চান মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। রমজান মাসে উপজেলা জাপার উদ্যোগে ইফতার মাহফিল করার বিষয়েও সিদ্ধান্ত নেয়া হয়েছে।


