বিশ্বনাথ উপজেলা পরিষদ সংরক্ষিত মহিলা আসনের নির্বাচন সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১৫ জুন ২০১৫ ইং, ৪:০৮ অপরাহ্ণ | সংবাদটি ১৩৫৩ বার পঠিত
মোহাম্মদ আলী শিপন::সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদ সংরক্ষিত মহিলা আসনের নির্বাচন সোমবার উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ৮টি ইউনিয়নের ৩টি আসনে মোট ৭জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করেছিলেন। এতে মোট ভোটার ছিলেন ৭২জন। ভোট কাষ্ট হয়েছে ৬৬টি এবং বাতিল হয়েছে ২১টি ভোট। সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত একটানা ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে উপজেলার লামাকাজি ইউনিয়ন, খাজাঞ্চি ইউনিয়ন, অলংকারী ইউনিয়ন এক আসন থেকে আওয়া মীলীগ সমর্থিত জোসনা বেগম (হরিণ মার্কা) প্রতিক নিয়ে ১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী দিলারা বেগম ( মোরগ) প্রতিক নিয়ে ৫ ভোট পেয়েছেন।
রামপাশা ইউনিয়ন, দৌলতপুর ইউনিয়ন ২ আসনে বিএনপি সমর্থিত প্রার্থী নাজমা বেগম (চাঁদ) প্রতিক নিয়ে ৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী শামিমা বেগম (টেবিল)) প্রতিক নিয়ে ৩ ভোট পেয়েছেন।
বিশ্বনাথ ইউনিয়ন, দেওকলস ইউনিয়ন,দশঘর ইউনিয়নে ৩ আসনে বিএনপি সমর্থিত প্রার্থী নূরুন নাহার ইয়াছমিন (পেঁপে) প্রতিক নিয়ে ১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী নেহার বেগম (বক) প্রতিক নিয়ে ৩ ভোট পেয়েছেন।
নির্বাচিত নুরুন নেহার ইয়াছমিন ও নাজমা বেগম বিএনপি সমর্থিত প্রার্থী দাবি করে ভোটারদের প্রতি কৃতজ্ঞা প্রকাশ করেন।
উপজেলা সহকারী নির্বাচন অফিসার আবুল হাসনাত বলেন, সুষ্ঠভাবে উপজেলা পরিষদ সংরক্ষিত মহিলা আসনের নির্বাচন শেষ হয়েছে। এ নির্বাচনে তিন আসনে জোসনা বেগম,নাজমা বেগম ও নুরুন নাহার ইয়াছমিন নির্বাচিত হয়েছেন।


