বিশ্বনাথ উপজেলার আট ইউনিয়ন ছাত্রদলের কমিটি বিলুপ্ত
প্রকাশিত হয়েছে : ১৩ জুন ২০১৫ ইং, ৭:২৫ অপরাহ্ণ | সংবাদটি ১০৬৩ বার পঠিত
বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের এক জরুরী সভা শনিবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রদলের আহবায়ক মতিউর রহমান সুমনের সভাপতিত্বে ও সদস্য আলাল আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের সদস্য খালেদ আহমদ, শেখ ফরিদ, গিয়াস উদ্দিন, শামছুদ্দিন, লিটন সিকদার, মুশফিকুর রহমান শিপন, মানিক আহমদ শাহজাহান মিয়া, আবুল বাছির, সুমন আহমদ, রুহেল আহমদ কালু, শিব্বির আহমদ, আমীর হামজা, আবদুর রহিম, জামিল আহমদ, সাঈদ আহমদ, মোহাম্মদ আলী।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক রাজু আহমদ, সদস্য রুবেল আহমদ, ফাহিম আহমদ, কিরণ বৈদ্য, জুনেদ আহমদ, বকুল মিয়া, ময়নুল ইসলাম, আখতার, কলেজ ছাত্রদল নেতা ফখরুল, এ কে রাজু, আবদুল রব, রাজন প্রমূখ।
সভায় সর্বসম্মতিক্রমে মেয়াদ উর্ত্তীণ উপজেলার সকল ইউনিয়ন ও স্কুল কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়। পর্যাংক্রমে সকল ইউনিয়ন ছাত্রদলের কর্মীসভার মাধ্যমে কমিটি গঠন করা হবে। আগামী ১৬ জুন উপজেলার দেওকলস ইউপির ছাত্রদলের কমিটি গঠনের তারিখ নির্ধারণ করা হয়। উপজেলা ছাত্রদলের অন্যতম সদস্য তারেক আহমদ খজিরের মুক্তির দাবি জানান। বিজ্ঞপ্তি


