বিশ্বনাথ এইড ইউকের উদ্যোগে দুস্থদের মধ্যে চাল বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৪ জুন ২০১৫ ইং, ২:৩৮ অপরাহ্ণ | সংবাদটি ১০৪৫ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথ এইড ইউকের অর্থায়নে ও বিশ্বনাথ প্রেসক্লাবের ব্যবস্থাপনায় রোববার বেলা ২টায় বিশ্বনাথ ইউনিয়নের শাহপিন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এলাকার দুস্থদের মধ্যে চাল বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট ২ আসনের সংসদ সদস্য ইয়াহহিয়া চৌধুরী এহিয়া।
সাবেক ইউপি সদস্য আরশ আলীর সভাপতিত্বে ও বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী মুহাম্মদ জামাল উদ্দিনের পরিচালনায় বক্তব্য শাহপিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন, বিশ্বনাথ বার্তার সম্পাদক মোছাদ্দেক হোসেন সাজুল।
এসময় বিশ্বনাথ প্রেসক্লাবের সহ-সভাপতি তজম্মুল আলী রাজু, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, কোষাধ্যক্ষ অসিত রঞ্জন দেব, সদস্য প্রনঞ্জয় বৈদ্য অপু, নুর উদ্দিন, ব্যবসায়ী আবদুর নুর, সাহেল চৌধুরী, হাবিব উল্লা মিছবাহ, জালাল উদ্দিন, সিদ্দিকুর রহমান, দেবব্রথ দাস গুপ্ত, আনছার আলী, মেহতি হাসান, কামাল উদ্দিন। কোরআন তেলাওয়াত করেন মাওলানা মাহমুদ হাসান।
এদিকে, উপজেলার দৌলতপুর সাজেদা কমিউনিটি সেন্টারে রোববার সকাল ১১টায় এইড ইউকের অর্থায়নে ও বিশ্বনাথ প্রেসক্লাবের ব্যবস্থাপনায় রমজান মাস উপলক্ষে চাল বিতরণ করা হয়।
বিশিষ্ট মুরব্বী মানিক মিয়ার সভাপতিত্বে ও বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী মুহাম্মদ জামাল উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট ২ আসনের সংসদ সদস্য ইয়াহহিয়া চৌধুরী এহিয়া। কোরতেলাওয়াত করেন ক্বারী ইলিয়াছুর রহমান।
বক্তব্য রাখেন, বিশ্বনাথ মাসিক ডাইজেস্ট সম্পাদক রফিকুল ইসলাম জুবায়ের, আশরাফুল ইসলাম খান সুহেল, বিশ্বনাথ বার্তার সম্পাদক মোছাদ্দেক হোসেন সাজুল, স্থানীয় ইউপি সদস্য আলী আকবর মিলন। এসময় এলাকার শতাধিক দুস্থদের মধ্যে চাল বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিরা।


