বিশ্বনাথ এইড ইউকের উদ্যোগে দুস্থদের মধ্যে চাল বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৫ জুন ২০১৫ ইং, ৭:১৫ অপরাহ্ণ | সংবাদটি ৯১০ বার পঠিত
তজম্মুল আলী রাজু ও নূর উদ্দিন : দরিদ্র মানুষের কল্যাণ চায় ‘বিশ্বনাথ এইড ইউকে’। জন্মলগ্ন থেকে সংগঠনটি বিশ্বনাথের ৮টি ইউনিয়নের আর্ত্বসামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। দরিদ্র মানুষকে খুঁজে বের করে সুন্নতে খৎনা, বিবাহ সহায়তা, ঈদে খাদ্য সামগ্রী, রমজান মাস উপলক্ষে চাল বিতরণসহ বিভিন্নভাবে সহায়তা করে যাচ্ছে বৃটেনে প্রতিষ্ঠিত ওই সামাজিক সংগঠন। সংগঠনের সাথে বাংলাদেশে কাজ করছে বিশ্বনাথের ঐতিহ্যবাহী বিশ্বনাথ প্রেস ক্লাব। এইড এর প্রতিটি কাজে সহায়তা করছে।এ বছর আসন্ন রমজান মাস উপলক্ষে বিশ্বনাথ এইড ইউকে উপজেলার বিশ্বনাথ সদর, দৌলতপুর ও অলংকারী ইউনিয়নের দরিদ্র, অসহায়দের মধ্যে চাল বিতরণের উদ্যোগ নেয়া হয়। গত দু’দিন ধরে এ কার্যক্রম চলছে। সোমবার উপজেলার অলংকারী ইউনিয়নের দরিদ্র প্রায় শতাধিক পরিবারের মধ্যে মাথাপিছু ১৫ কেজি করে চাল বিতরণ করেছে যুক্তরাজ্য ভিক্তিক সামাজিক সংগঠক ‘বিশ্বনাথ এইড ইউকে’। স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে ওই অনুষ্ঠান সম্পন্ন হয়। বিশ্বনাথ প্রেস ক্লাবের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা জাতীয় পার্টি (এ) সাবেক সভাপতি অ্যাডভোকেট গিয়াসউদ্দিন।
তিনি বক্তব্য সরকারের কাছে দাবি জানিয়ে বলেন, প্রবাসীদেরকে ভোটার করতে হবে। তারা দেশে এসে অনেক সময় বিভ্রান্তিতে পড়েন। তিনি বলেন, দেশের কল্যাণে সব সময় প্রবাসীরা অগ্রণী ভুমিকা পালন করে যাচ্ছেন। মুক্তিযুদ্ধ ও দেশের উন্নয়নে প্রবাসীদের ভুমিকা অনন্য।
সমাজসেবক মো. ফারুক মিয়ার সভাপতিত্বে ও নাজমুল ইসলাম মকবুল এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজসেবক আব্দুল ওদুদ (বিএসসি), চিকিৎসক শামছুল ইসলাম, মাসিক বিশ্বনাথ ডাইজেস্ট সম্পাদক রফিকুল ইসলাম জুবায়ের, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, কোষাধ্যক্ষ অসিত রঞ্জন দেব, কার্যনির্বাহী কমিটির সদস্য প্রনঞ্জয় বৈদ্য অপু, মো. নূরউদ্দিন।


