বিশ্বনাথে কৃষকদের মধ্যে পাওয়ার টিলার বিতরণ
প্রকাশিত হয়েছে : ০২ জুন ২০১৫ ইং, ৪:৪৭ অপরাহ্ণ | সংবাদটি ১০০৭ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা::বিশ্বনাথে কৃষকদের মধ্যে খামার যান্ত্রিকী করণ প্রকল্পের আওতায় ৩০% হারে ভূর্তুকীতে পাওয়ার টিয়ার ও পাওয়ার থ্রেসার বিতরণ করা হয়। মঙ্গলবার দুপুরে উপজেলা কৃষি উদ্যোগে উপজেলা পরিষদ মাঠে ২৫টি পাওয়ার টিয়ার ও ৮টি পাওয়ার থ্রেসার বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আসাদুল হক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী খোন্দকার গোলাম শওকত, উপজেলা কৃষি কর্মকর্তা মো.আলী নূর রহমান, কৃষি অফিসের এস এ পিপি ও আজগর হোসেন প্রমূখ।


