বিশ্বনাথে দুস্থদের মধ্যে আবুল কাশেম ট্রাস্টের খাদ্য সামগ্রী বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৬ জুন ২০১৫ ইং, ৮:২০ অপরাহ্ণ | সংবাদটি ১০১৩ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা :বিশ্বনাথে মঙ্গলবার উপজেরার দৌলতপুর ইউনিয়নের ৬টি গ্রামে ১৫০ দরিদ্র, অসহায় পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে আবুল কাশেম ট্রাস্ট ইউকে। বিশ্বনাথ প্রেস ক্লাবের ব্যবস্থাপনায় খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান স্থানীয় পাড়ুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় হল রুমে সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাসিক বিশ্বনাথ ডাইজেস্ট সম্পাদক ও প্রেস ক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের।মো. গৌছ আলী মেম্বারের সভাপতিত্বে ও জাহেদুল ইসলাম এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ট্রাস্টের বাংলাদেশ এর চেয়ারম্যান মানিক মিয়া, সাপ্তাহিক আলোকিত বিশ্বনাথ সম্পাদক ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, কোষাধ্যক্ষ অসিত রঞ্জন দেব, কার্যকরী কমিটির সদস্য প্রনঞ্জয় বৈদ্য অপু, নূরউদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর, পাড়ুয়া, চরচন্ডি, সত্তিশ, হাসনাজি, ধনপুর গ্রামের প্রায় ১৫০ দরিদ্র-অসহায় পরিবারের সদস্য দের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রত্যেক পরিবারকে কেজি চুলা, ২ কেজি সোয়াবিন তৈল, ২ কেজি পিয়াজ ও ১ কেজি করে ডাল দেয়া হয়। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফিজ আবু হায়াত জাহান।


