বিশ্বনাথে দ্বিপন সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপন
প্রকাশিত হয়েছে : ১১ জুন ২০১৫ ইং, ৪:২৭ অপরাহ্ণ | সংবাদটি ৯৯৭ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের দ্বিপন সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ও প্রবাসী মুক্তার আলীর অর্থায়নে বৃহস্পতিবার বৃক্ষরোপন এবং বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দশঘর নিজামুল উলুম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হান্নান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সহ প্রধান শিক্ষক রেহান মিয়া, অনাধি নারায়ন ঘোষ, স্নেহাংশু সরকার, সাংবাদিক রুহেল উদ্দিন, সমাজসেবক আইয়ুব আলী, মাষ্টার আবু কওছর। এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি দিলু মিয়া, সহ-সভাপতি হেলাল উদ্দিন, আবদুল হামিদ হামদু, বাবুল মিয়া, সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক শওকত আলী, ইসলাম উদ্দিন, আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক খালেদ নুর, কোষাধ্যক্ষ আবদুল কুদ্দুছ, দপ্তর সম্পাদক বাহু উদ্দিন জিয়া, সদস্য আবদুস সালাম, হেলাল মিয়া, কাবুল উদ্দিন, সুয়েব আলী, আবদুল কাইয়ুম, আবদুল মুতলিব।
এসময় ইউনিয়নের ১১টি মসজিদ ও দুটি বিদ্যালয়ে প্রাঙ্গণে ফলজ গাছে চারা রোপন এবং ৫০টি পরিবারের মধ্যে ১০০টি বনজ গাছের চারা বিতরণ করা হয়।


