বিশ্বনাথে ফুরফুরে মেজাজে পংকি খান-বাবুল আখতার!
প্রকাশিত হয়েছে : ০৬ জুন ২০১৫ ইং, ২:১১ অপরাহ্ণ | সংবাদটি ১৬৭৩ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: দীর্ঘ এক যুগ পর আগামী সোমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বনাথ উপজেলা আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। সম্মেলনকে সামনে রেখে দলের সহযোগি সংগঠনের নেতারা তিন বলয়ে বিভক্ত হয়ে পড়েছেন সূত্রে জানাযায়। ফলে দলীয় নেতাকর্মীর উৎসবমূখর পরিবেশ বিরাজ করছে। তবে উপজেলা সদরে আওয়ামী লীগের সহযোগি সংগঠনের দায়িত্বপ্রাপ্ত নেতারা সভাপতি প্রার্থী পংকি খান ও সাধারণ সম্পাদক প্রার্থী বাবুল আখতারকে সমর্থন জানিয়ে বিপুসংখ্যক বিলবোর্ড ও ব্যানার লাগিয়ে রেখেছেন। দলের সহযোগি সংগঠনের নেতাকর্মীর সমর্থন পেয়ে পংকি খান ও বাবুল আখতার এখন ফুরফুরে মেজাজে রয়েছে বলে বিভিন্ন সূত্রে জানাগেছে। ইতিমধ্যে তাদের সমর্থন জানিয়ে উপজেলা সেচ্ছাসেবকলীগ উপজেলা সদরের মিছিল দিয়েছে। ফলে ওই দুই প্রার্থীর মনবল আরও চাঙ্গা হয়ে উঠেছে বলে জানাযায়। এতে তাদের বিজয়ী হওয়ার সম্ভবনা জাগিয়ে তুলেছে বলে মনে করছেন তৃণমূল নেতারা।
জানাগেছে, আওয়া মীলীগের সম্মেলনকে সামনে রেখে আওয়ামী লীগের সহযোগি সংগঠনের নেতাকর্মীরা প্রকাশ্যে সর্মথন জানিয়ে আসছেন তাদের পছন্দের প্রার্থীদের। উপজেলা যুবলীগ-সেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগ, তরুণলীগ. প্রজন্মলীগের দাযিত্বপ্রাপ্ত নেতারা প্রকাশ্যে পংকি খান ও বাবুল আখতারে পক্ষে প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছেন। এনিয়ে ওই দুই প্রার্থীর জয়ের পক্ষ ব্যাপক ভূমিকা পালন করে আসছে বলে তৃণমূল নেতারা মনে করছেন। দলের সহযোগি সংগঠনের নেতারা যেখানে ওই দুই প্রার্থীর পক্ষ প্রকাশ্যে মাঠে কাজ করছে এতে ভোটাদের হিসাব-নিকেশ পাল্টা যাচ্ছে বলে তৃনমূল নেতারা মনে করেন।
উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক মুহিবুর রহমান সুইট বলেন, আওয়ামী লীগের যোগ্য প্রার্থী হলেন পংকি খান ও বাবুল আখতার। তাদের বিকল্প নেই। শতভাগ আশাবাদি তারা নির্বাচিত হবে। তাদের পক্ষে আমাদের সমর্থন রয়েছে।
উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক এডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ বলেন, উপজেলা সেচ্ছাসেবকলীগের তৃণমূল নেতাকর্মীর মতামতের ভিত্তিত্বে পংকি খান ও বাবুল আখতারকে সমর্থন জানিয়েছেন। আমাদের দৃঢ় বিশ্বাস তারা বিজীয় হবেন।
বাবুল আখতার সহযোগি সংগঠনের দায়িত্বপ্রাপ্ত নেতাদের সমর্থনে রয়েছে দাবি করে বলেন, শত ভাগ আশাবাদি সম্মেলন তিনি নির্বাচিত হবেন।


