বিশ্বনাথে যুবদল-সেচ্ছাসেবকদলের ইফতার মাহফিল মঙ্গলবার
প্রকাশিত হয়েছে : ২৯ জুন ২০১৫ ইং, ১০:৪৬ অপরাহ্ণ | সংবাদটি ১০৩১ বার পঠিত
বিশ্বনাথে মঙ্গলবার নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় মিলাদ ও ইফতার মাহফিল উপজেলা যুবদল-সেচ্ছাসেবকদলের উদ্যোগে অনুষ্ঠিত হবে। সোমবার রাত সাড়ে ১০টায় উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন চেয়ারম্যান এক বিবৃতিত্বে এ তথ্য জানান।
বিবৃতিত্বে তিনি বলেন, বিএনপির উদ্যোগে মঙ্গলবার উপজেলায় কোনো ইফতার মাহফিল আয়োজন করা হয়নি। তবে যুবদল-সেচ্ছাসেবকদলের উদ্যোগে মঙ্গলবার ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। বিএনপির ইফতার মাহফিলের তারিখ এখনো নির্ধারণ করা হয়নি বলে তিনি বিবৃতিত্বে উল্লেখ্য করেন। বিজ্ঞপ্তি


