বিশ্বনাথে রিজেনারেশন ট্রাষ্টের ইফতার সামগ্রী বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৯ জুন ২০১৫ ইং, ৫:৫৩ অপরাহ্ণ | সংবাদটি ৯৭৪ বার পঠিত
সিলেটের বিশ্বনাথে রিজেনারেশন ট্রাষ্ট-ইউকের উদ্যোগে গরীব ও অসহায়দের মধ্যে ইফতার সাগ্রমী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার রশীদপুরে ৭০জন গরীব অসহায়দের মধ্যে ওই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, রিজেনারেশন ট্রাস্ট ইউকে বিশ্বনাথের শিক্ষা থেকে শুরু করে সকল প্রকার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
শেখ হাবিবুল্লাহ মাস্টার দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি শেখ মনির মিয়ার সভাপতিত্বে ও ট্রাস্টের বাংলাদেশ প্রতিনিধি কামাল আহমদ মাছুমের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, শেখ হাবিবুল্লাহ মাস্টার দাখিল মাদ্রাসার সুপার মাওলানা শেখ সাহিদুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবক পীর শেখ জামাল উদ্দিন চিশতী, শেখ আইয়ুব মিয়া, ব্যবসায়ী চুনু মিয়া, ট্রাস্টের স্থানীয় প্রতিনিধি তাজুল ইসলাম ও স্থানীয় সদস্য শেখ রকি। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মো: আবু হুরায়রা।


