বিশ্বনাথের প্রবীণ মুরব্বী ইর্শ্বাদ আলীর ইন্তেকাল
প্রকাশিত হয়েছে : ২৬ জুন ২০১৫ ইং, ৮:০৮ অপরাহ্ণ | সংবাদটি ১১৫৪ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা আসাদুজ্জামান নুর আসাদের দাদা এবং উপজেলার মোহাম্মদপুর গ্রামের প্রবীণ মুরব্বী হাজী ইর্শ্বাদ আলী ইন্তকাল করেছেন। গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় সিলেটের একটি প্রাইভেট ক্লিনিকে তিনি শেষ: নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, ৩ মেয়েসহ অসংখ্য-আত্বীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছে। গতবাল শক্রবার বাদ জুম্মা মরহুমের জানাযার নামাজ শেষে পারিবারিক কবর তাকে দাফন করা হয়। মরহুমের জানাযার নামাজে বিভিন্ন শ্রেনীর পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
এদিকে বিএনপি নেতার দাদা ইর্শ্বাদ আলীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
শোক প্রকাশকারীরা হলেন সিলেট জেলা বিএনপির সদস্য ও বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন চেয়ারম্যান, সহ-সভাপতি আবুল কালাম কছির, সাধারণ সম্পাদক লিলু মিয়া চেয়ারম্যান, যুগ্ম-সম্পাদক আবদুল হাই, বশির আহমদ, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন ধলা মিয়া চেয়ারম্যান, মুক্তিযোদ্ধাদলের সদস্য সচিব কলমদর আলী।


