শিশুকন্যা ধর্ষণের শিকার
প্রকাশিত হয়েছে : ১৪ জুন ২০১৫ ইং, ১:২৮ অপরাহ্ণ | সংবাদটি ১০০১ বার পঠিত
নিউজ ডেক্স:: সুনামগঞ্জ জেলার তাহিরপুরে ১০বছরের এক শিশুকন্যা ধর্ষিত হয়েছে। এ ঘটনায় রোববার সকাল সাড়ে ১০টায় ধর্ষণকারীকে গ্রেফতার করেছে পুলিশ। ধর্ষকের নাম-আব্দুল কদ্দুস(৩২)। তিনি উপজেলার বাদাঘাট ইউনিয়নের ইউনুছপুর গ্রামের আবু তাহেরের ছেলে। এ ঘটনায় ধর্ষিতার বাবা বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন।পুলিশ ও স্থানীয়রা জানায়,উপজেলার ইউনুছপুর গ্রামে শিশু কণ্যার ও আব্দুল কুদ্দুসের বাড়ি পাশাপাশি। সকালে ওই শিশু কন্যাকে বাড়িতে একা পেয়ে লম্পট কুদ্দুস ঘরের ভিতরে ডুকে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। পরে এ ঘটনাটি তাৎক্ষণিকভাবে পুরো এলাকায় জানাজানি হলে স্থানীয় লোকজন ধর্ষণকারী আব্দুল কুদ্দুসকে খোঁজে বের করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। আর ধর্ষিতাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,পরে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
তাহিরপুর থানার ওসি শহিদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধর্ষণকারীর বিরুদ্ধে মামলা দিয়ে দুপুরে সুনামগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে।


