সুনামগঞ্জে ৩১৩ বোতল মদ আটক
প্রকাশিত হয়েছে : ১৪ জুন ২০১৫ ইং, ৮:০৩ অপরাহ্ণ | সংবাদটি ৮৬০ বার পঠিত
নিউজ ডেক্স:: সুনামগঞ্জে ভারতীয় ৩১৩ বোতল মদ আটক করেছে বিজিবি। আটককৃত মদের মূল্য ৪লক্ষ ৬৯হাজার ৫শত টাকা। স্থানীয়রা জানায়, রোববার ভোররাতে চোরাচালানী আজাদ ও সাজ্জাদ মিয়া বনগাঁও সীমান্তের ১২১৭এর ২এস পিলার সংলগ্ন রংপুর এলাকা দিয়ে ভারত থেকে মদ পাচার করে তাদের বাড়িতে নিয়ে যাওয়ার সময় বিজিবি অভিযান চালায়। এসময় মদ ফেলে দিয়ে মোটরসাইকেলযোগে দুই চোরাচালানী পালিয়ে যায়।সুনামগঞ্জ ৮ব্যাটালিয়নের বিজিবি অধিনায়ক গোলাম মহিউদ্দিন মদ আটককের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


