১ মার্কিন ডলার= ৩৫,০০০,০০০,০০০,০০০,০০০ ডলার!
প্রকাশিত হয়েছে : ১২ জুন ২০১৫ ইং, ৬:৩৮ অপরাহ্ণ | সংবাদটি ১০২৩ বার পঠিত
নিউজ ডেক্স:: আফ্রিকান দেশ জিম্বাবুয়ের কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, কিছুদিন পর ১ মার্কিন ডলারের জন্য জিম্বাবুইয়ানদের গুনতে হবে ৩৫ কোয়াড্রিলিয়ন (৩৫,০০০,০০০,০০০,০০০,০০০) ডলার।রিজার্ভ ব্যাংক অব জিম্বাবুয়ের (আরবিজেড) গভর্নর জন মঙ্গুদা গত বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেন, আগামী সোমবার থেকে এই বিনিময় হার প্রযোজ্য হবে। জিম্বাবুইয়ানরা ৩৫ কোটি ডলারের বিনিময়ে ১ মার্কিন ডলার পাবে।
আরবিজেডের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী সেপ্টেম্বর পর্যন্ত এ বিনিময় হার অব্যাহত থাকবে। বাজার থেকে স্থানীয় মুদ্রা উঠিয়ে নিতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
আরবিজেডের পক্ষ থেকে আরো বলা হয়েছে, যাদের কাছে এর আগের মুদ্রা রয়েছে তারাও ওগুলো জমা দিতে পারবে। ওগুলোর ক্ষেত্রে ২৫০ ট্রিলিয়ন ডলারের (২৫০ লাখ কোটি) বিনিময়ে পাওয়া যাবে ১ মার্কিন ডলার!
আরবিজেডের পক্ষ থেকে আরো বলা হয়েছে, যাদের কাছে এর আগের মুদ্রা রয়েছে তারাও ওগুলো জমা দিতে পারবে। ওগুলোর ক্ষেত্রে ২৫০ ট্রিলিয়ন ডলারের (২৫০ লাখ কোটি) বিনিময়ে পাওয়া যাবে ১ মার্কিন ডলার!
উল্লেখ্য, ২০০৮ সালে ওই মুদ্রা বাজারে ছেড়েছিল আরবিজেড। তখন ১০০ ট্রিলিয়ন (১০০ লাখ কোটি) জিম্বাবুইয়ান ডলারের বিনিময়ে মাত্র এক সপ্তাহ পাবলিক বাসে চলাচল করা যেত। ওই সময় অস্বাভাবিক মুদ্রাস্ফীতির কারণে জিম্বাবুইয়ান ডলারের মান ৫০০ বিলিয়ন শতাংশ কমে যায়। এরপর ২০০৯ সালে মুগাবে সরকার দেশটির বাজারে মার্কিন ডলার ও দক্ষিণ আফ্রিকান র্যান্ডের মতো বৈদেশিক মুদ্রা ব্যবহার শুরু করে।


