২৪ ঘণ্টার হরতাল ডাকল জামায়াত
প্রকাশিত হয়েছে : ১৬ জুন ২০১৫ ইং, ১২:৫২ অপরাহ্ণ | সংবাদটি ১০৫৪ বার পঠিত
নিউজ ডেক্স:: মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদের বিরুদ্ধে আপিল বিভাগের চূড়ান্ত রায়েও মৃত্যুদণ্ড বহাল রাখার প্রতিবাদে বুধবার ভোর ৬টা থেকে ২৪ ঘণ্টার হরতাল ডেকেছে সংগঠনটি। মঙ্গলবার এক বিবৃতিতে এ কর্মসূচির ডাক দেন জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা মকবুল আহমাদ।মঙ্গলবার সকালে জামায়াত নেতা আলী আহসান মুহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড বহাল রেখে রায় ঘোষণা করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তার বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন।
জামায়াতের বিবৃতিতে বলা হয়, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে মৃত্যুদণ্ড প্রদান করায় হতাশা প্রকাশ করে এবং তিনিসহ আটক সব নেতা-কর্মীর মুক্তির দাবিতে বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত দেশব্যাপী ২৪ ঘণ্টার শান্তিপূর্ণ হরতাল কর্মসূচি চলবে।