ইলিয়াসপত্নী লুনা জড়িয়ে আ.লীগের বক্তব্যের প্রতিবাদে ফুঁসে উঠেছেন প্রবাসী বিএনপি নেতারা
প্রকাশিত হয়েছে : ২৯ জুলাই ২০১৫ ইং, ৩:৪৫ অপরাহ্ণ | সংবাদটি ১১০৫ বার পঠিত
নিউজ ডেক্স:: কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদি লুনা কে জড়িয়ে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী দেয়া কুরুচীপূর্ন বক্তব্যের প্রতিবাদে ফুঁসে উঠেছেন প্রবাসীরা। গত মঙ্গলবার রচডেল তরুনদলের উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্টিত হয়। রচডেল তরুনদলের আহবায়ক আজিজুর রহমান এর সভাপতিত্বে ও সদস্য সচিব সৈয়দ মোসারফ আলীর সঞ্চলনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যে বি এন পির সহ-সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদিন। প্রধান বক্তার বক্তব্য রাখেন রচডেল বি এন পির যুগ্নআহবায়ক সৈয়দ জামাল হোসেন (মিজান)
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যদি আওয়ামীলীগ নেতা শফিকুর রহমান চৌধুরী সিলেটের কোটি মানুষের নেতা ইলিয়াস আলীর স্ত্রী ও জেলা বিএনপির সিনিয়র সদস্য তাহসিনা রুশদি লুনা কে জড়িয়ে যে ভাষায় বক্তব্য প্রদান করেছেন তা কোন সভ্য রাজনৈতিক নেতার ভাষা নয়।
প্রধান বক্তা সৈয়দ মিজান বলেন -বিএনপি নেত্রী লুনাকে জড়িয়ে কুরুচীপূর্ন বক্তব্য প্রদান করার পূর্বে শফিক চৌধুরীর জানা উচিত ছিল যে, লুনা তার মতো উড়ে এসে রাজনীতীতে জুড়ে বসেননি। সিলেট-২ আসনের সাবেক সফল এমপি সিলেটের কোটি মানুষের নেতা এম ইলিয়াস আলীর সহধর্মীনী ও সাবেক ছাত্রদলনেত্রী তাহসিনা রুশদি লুনা।
ইতিমধ্যে লুনার জনপ্রিয়তায় বালাগঞ্জ-বিশ্বনাথ ও ওসমানীনগরসহ গোটা সিলেটে মানুষ সাড়া দিচ্ছে। যা দেখে শফিকুর রহমান দিশেহারা হয়ে উঠেছেন। তাই তিনি এভাবে জন সমাবেশে লুনাকে জড়িয়ে ভিত্তিহীন কথা বলে বেড়াচ্ছেন। নেতা-কর্মী ভবিষ্যতে এধরনের বক্তব্য থেকে বিরত থাকার জন্য শফিকুর রহমানকে সতর্ক থাকার আহব্বান করেন
সভায় উপস্থিত ছিলেন রচডেল জিয়া পরিষদের আহবায়ক রচডেল বিএনপি অন্যতম নেতা ফারুক আলী রচডেল বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য আসরাফ আহমদ, সদস্য হাজি সামসুদ্দিন আব্দুল, আজিজ জায়েদ, মোঃ সিরাজুল ইসলাম, রচডেল যুবদলের আহবায়ক সদরুল ইসলাম তাজ, সিনিয়র যুগ্ন-আহবায়ক আব্দুল কাইয়ুম, যুব নেতা সেলিম উদ্দিন, জাসাসের সদস্য সচিব আজির উদ্দিন, মোঃ জাকির আহমদ, সৈয়দ শেফুল ইসলাম, সৈয়দ উজের আহমদ, মোঃ সুলতান উল্লাহ সহ প্রমুখ ।


