ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়ার ঈদ শুভেচ্ছা
প্রকাশিত হয়েছে : ১৭ জুলাই ২০১৫ ইং, ১:৫৫ পূর্বাহ্ণ | সংবাদটি ১১৪০ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেট-২ আসনের সংসদ সদস্য, জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক ইয়াহইয়া চৌধুরী এহিয়া পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে বিশ্বনাথ-বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলার সর্বস্তরের নাগরিকবৃন্দসহ সমগ্র সিলেটবাসী এবং দলীয় নেতাকর্মীকে ঈদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, দীর্ঘ একমাস সিয়াম সাধনা শেষে পবিত্র ঈদ-উল ফিতর মানুষের মাঝে নিয়ে এসেছে এক অনাবিল আনন্দ। ইয়াহ্ইয়া চৌধুরী ঈদের আনন্দ ভাগাভাগী করে, দলমতের উর্ধ্বে উঠে সিলেট-২ আসনের সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি দেশের সর্বস্তরের মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।


