ঈদের কেনাকাটা নিয়ে ঝগড়া : স্ত্রীর দুই চোখ তুলে নিল স্বামী
প্রকাশিত হয়েছে : ১৭ জুলাই ২০১৫ ইং, ১০:৩৭ অপরাহ্ণ | সংবাদটি ৮৬৮ বার পঠিত
ঈদের কেনাকাটা নিয়ে ঝগড়ার জের ধরে সাভারে স্ত্রীর দুই চোখ তুলে নিয়েছেন স্বামী রবিউল ইসলাম (৩০)। শুক্রবার দুপুরের দিকে সাভার কলমা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ঈদের কেনাকাটা নিয়ে সকাল থেকে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া চলছিল। এক পর্যায়ে রবিউল তার স্ত্রীকে বেধরক মারধর করে এবং দুই চোখ উপড়ে ফেলে।
পরে প্রতিবেশীরা ওই নারীকে উদ্ধার করে প্রথমে সাভারের একটি ক্লিনিকে নিয়ে যায়। সেখান থেকে চিকিৎসকরা রাজধানী শ্যামলীর একটি চক্ষু হাসপাতালে স্থানান্তর করার পরামর্শ দেন।
এদিকে স্থানীয়দের দেওয়া অভিযোগের ভিত্তিতে রবিউলকে আটক করেছে পুলিশ।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শাহেদ আলী খবরের সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, স্ত্রীর দুই চোখ তুলে নেওয়ার অপরাধে রবিউল নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তবে এ ঘটনায় এখনও কোনো মামলা দায়ের হয়নি। সূত্র: বাংলানিউজ২৪


