ওসমানীনগরে মামলা দায়ের করে বাদী নিরাপত্তাহীনতায়
প্রকাশিত হয়েছে : ২৭ জুলাই ২০১৫ ইং, ৯:০৮ অপরাহ্ণ | সংবাদটি ১০২৪ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগরে হামলার ঘটনায় মামলা দায়ের পর নিরাপত্তাহিনতায় রয়েছেন বাদি ও তাঁর পরিবারের লোকজন। সোমবার নির্বাহী ম্যাজিষ্ট্রেট সিলেট-২য় আদালতে এ ব্যাপারে লিখিত আবেদন করেছেন উপজেলার গলমুকাপন গ্রামের আব্দুল আজিজ।
আদালতে দেয়া অভিযোগে সূত্রে জানা যায়,পূর্ব শত্রুতার জের ধরে গত ১ জলুাই উপজেলার গলমুকাপন গ্রামের আনছার মিয়ার পুত্র আব্দুল করিমকে একই গ্রামের লাল মিয়া ও তার সহযোগিরা দেশীও অস্ত্র দিয়ে এলোপাতারী আঘাত করে গুরুতর আহত করে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। তাৎক্ষনিক আজিজ ঘটনাস্থলে এসে প্রতিবেশীদের সহযোগিতায় করিমকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে যান। পরর্বতীতে হামলাকারীরা ধাওয়া করে আজিজের বাড়িতে গিয়ে বসতঘর ভাংচুর করে। এ ঘটনায় আব্দুল আজিজ বাদি হয়ে ৪ জুলাই গলমুকাপন গ্রামের লাল মিয়া,সাজু মিয়াসহ ৬ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন। মামলা নং ৪।
মামলা তুলে নেয়ার জন্য রাজু মিয়া ও তাদের সহযোগিরা বাদি ও তাঁর পরিবারের লোকজন নানা ভাবে হুমকি দিয়ে যাচ্ছে।
আব্দুল আজিজ জানান, আসামীরা আমাকে হত্যার উদ্দেশ্যে বাজারে যাওয়ার পথে গত বৃহস্পতিবার ও শনিবার পরিকল্পিত ভাবে হামলা চালিয়েছে। আল্লাহ সহায় থাকায় আমি তাদের হাত থেকে প্রানে রক্ষা পেয়েছি। এ ব্যাপারে আমি ও আমার পরিবারে লোকজনের নিরাপত্তার জন্য সোমবার সিলেট আদালতে আবারও মামলা দায়ের করি।
অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের বক্তব্য পাওয়া যায়নি।
মামলার তদন্তকারী কর্মকর্তা ওসমানীনগর থানার এসআই আনোয়ার হোসেন জানান,আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। বাদির নিরাপত্তাহিনতার বিষয়েও আমাদের সজাগ দৃষ্টি রয়েছে।


