খাজাঞ্চী ইউনিয়ন ডেভলাপমেন্ট ট্রাস্টের অর্থ বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৪ জুলাই ২০১৫ ইং, ৮:০৩ অপরাহ্ণ | সংবাদটি ১০৯১ বার পঠিত
বিশ্বনাথ সংবাদদাতা::সিলেট-২ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, দেশের মাটি ও মানুষের কল্যানে বাংলাদেশী প্রবাসীরা বহুকাল পূর্ব থেকে ভূমিকা রেখে আসছেন। মুক্তিযুদ্ধের সময় প্রথম অস্ত্র ক্রয়ে প্রবাসীদেও গূরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সেসময় প্রবাসী এগিয়ে আসার ফলে দেশ স্বাধীনতার যুদ্ধে অনেক এগিয়ে যায়। তিনি বলেন, জননেত্রী-প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের গরীব-দুঃখী-মেহনতি মানুষের কল্যানে কাজ করে যাচ্ছেন। আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই এলাকার কৃণি, শিক্ষা, চিকিৎসা, বিদ্যুৎ, তথ্য-প্রযুক্তি, যোগাযোগসহ সকল ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। জামায়াতের প্রেতাত্মারা বার বার দেশেকে ফিছিয়ে নেওয়ার মিথ্যা ষড়যন্ত্র করে সফল হচ্ছেনা।
তিনি শুক্রবার বিকেলে সিলেটের বিশ্বনাথে ‘খাজাঞ্চী ইউনিয়ন ডেভলাপমেন্ট ট্রাস্ট ইউকে’র উদ্যোগে এবং খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন আয়োজিত এলাকার মুক্তিযোদ্ধা ও দরিদ্রদের মধ্যে অর্থ বিতরণ এবং প্রবাসীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন। অনুষ্ঠানে এলাকার প্রায় ৩শতাধিক পরিবারের সদস্যদের মধ্যে প্রায় ৩ লাখ টাকা বিতরণ করা হয়।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুন নূরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধরের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার, খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব আবদুল হান্নান, আওয়ামী লীগ নেতা কবির আহমদ কুব্বার, সাবেক ইউপি সদস্য ফজর আলী। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন খাজাঞ্চী ইউনিয়ন ডেভলাপমেন্ট ট্রাস্ট ইউকে’র সভাপতি মাহবুব মিয়া, সাধারন সম্পাদক এডভোকেট মুজিবুর রহমান। বক্তব্য রাখেন ইউনিয়ন শ্রমিক লীগের আহবায়ক আজিজুর রহমান, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সমির দে, ছাত্রলীগ নেতা আনহার মিয়া, মুজিবুর রহমান, নাজমুল এইচ শিশির। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন ছাত্রলীগ নেতা মাহবুবুর রহমান।
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা ছৈইফ উল্লাহ, আপ্তাব আলী, প্রবাসী আওয়ামী লীগ নেতা নূরুল ইসলাম, জেলা যুবলীগের সদস্য শেখ আজাদ, গোলাম আযম মঞ্জু, ইউপি সদস্য আব্দুল কাদির সমজিদ, কনক দেব নাথ, আওয়ামী লীগ নেতা আকদ্দুছ আলী, হাজী আছাব উদ্দিন, লিয়াকত আলী প্রমূখ উপস্থিত ছিলেন।


