জগন্নাথপুরে অগ্নিকান্ডে লক্ষাধিক টাকার ক্ষতি
প্রকাশিত হয়েছে : ২৫ জুলাই ২০১৫ ইং, ১২:২৯ পূর্বাহ্ণ | সংবাদটি ১০০৪ বার পঠিত
ওয়াহিদুর রহমান ওয়াহিদ,জগন্নাথপুর::সুনামগঞ্জের জগন্নাথপুরে অগ্নিকান্ডের ঘটনায় লক্ষাধিক টাকার ক্ষতি হওয়ার খবর পাওয়া গেছে।
জানাগেছে,শুক্রবার রাত ১০ টার দিকে জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই গ্রামে জগন্নাথপুর পৌরসভার সাবেক পৌর প্রশাসক যুক্তরাজ্য প্রবাসী মুকিত মিয়ার বাড়িতে অগ্নিকান্ডে ঘটনা ঘটে। বাড়ির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনের লেলিহান শিখা দেখে এলাকার লোকজন এগিয়ে আসেন। এ সময় প্রায় আধা ঘন্টাব্যাপী প্রাণপণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন এলাকাবাসী। ততক্ষনে বাড়ির বড় একটি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। ঘরে থাকা আসবাবপত্র পুড়ে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে মুকিত মিয়ার মামাতো ভাই স্বেচ্ছাসেবকলীগ নেতা ছালিক আহমদ ডন জানান।


