জগন্নাথপুরে ইজিবাইক খাদে পড়ে আহত ৪
প্রকাশিত হয়েছে : ২৫ জুলাই ২০১৫ ইং, ৯:৪০ অপরাহ্ণ | সংবাদটি ১১৪২ বার পঠিত
ওয়াহিদুর রহমান ওয়াহিদ,জগন্নাথপুর:: সুনামগঞ্জের জগন্নাথপুরে ইজিবাইক খাদে পড়ে চালকসহ ৪ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর-চিলাউড়া সড়কের বৈঠাখালি নামকস্থানে।
জানাগেছে, শনিবার সকাল ১১ টার দিকে একটি যাত্রীবাহী ইজিবাইক (টমটম) জগন্নাথপুর বাজার থেকে চিলাউড়া বাজার এলাকায় যাচ্ছিলো। তখন সড়কের বৈঠাখালি নামক স্থানে গিয়ে চলন্ত গাড়ি থেকে একটি চাকা খোলে গেলে গাড়িটি নিয়ন্ত্রন হারিয়ে ডিগবাজি খেতে খেতে সড়কের পার্শ্ববর্তী খাদে গিয়ে পড়ে যায়। এ সময় গাড়িতে থাকা যাত্রী মোঃ শায়েক মিয়া (৪০), সাজু মিয়া (২০) রাখাল সরকার (২২) ও গাড়ি চালক মুকিত মিয়া (৩০)সহ ৪ জন আহত হন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নিয়ে আসেন। এর মধ্যে গুরুত্বর আহত জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান মিয়ার বড় ভাই মোঃ শায়েক মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করা হয়েছে এবং গাড়ি চালক মুকিত মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। অন্যান্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।


