জগন্নাথপুরে ছাত্রলীগের মিছিল ও পথসভা
প্রকাশিত হয়েছে : ২৩ জুলাই ২০১৫ ইং, ৯:২০ অপরাহ্ণ | সংবাদটি ৯৮৩ বার পঠিত
ওয়াহিদুর রহমান ওয়াহিদ,জগন্নাথপুর:: আগামী ২৫ ও ২৬ জুলাই কেন্দ্রীয় ছাত্রলীগের সম্মেলনকে স্বাগত জানিয়ে জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে স্থানীয় পৌর পয়েন্টে গিয়ে পথসভায় মিলিত হয়।
উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহ শাহেদুর রহমান শাহেদের সভাপতিত্বে ও যুগ্ম-সম্পাদক রুমেন আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি খালেদ আহমদ রাজ, সদস্য শাহান আহমদ, সিতু মিয়া, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সৈয়দ আহমদ হোসেন তানিন, সাংগঠনিক সম্পাদক মুরাদ আহমদ, আমিনুল কামালী, দপ্তর সম্পাদক সায়মন হোসেন রুমেন, ছাত্রলীগ নেতা সাফরোজ ইসলাম মুন্না, আব্দুল কাদির, আব্দুল মুকিত, তোহা চৌধুরী, ফরহাদ হোসেন, পৌর ছাত্রলীগ নেতা ছায়াদ আহমদ ভূইয়া, সজীব রায় দুর্জয়, জুয়েল আহমদ, কলেজ ছাত্রলীগ নেতা মুহিবুর রহমান লিটু, আদিল আহমদ, মাসুম হোসেন, মিছবাহ আহমদ, তাহা আহমদ, পাটলি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইসলাম উদ্দিন জসিম, পাইলগাঁও ইউনিয়ন ছাত্রলীগ ছাত্রলীগের আহবায়ক হাবিব জুয়েল প্রমূখ।


