জগন্নাথপুরে বন্যায় এলাকা পরিদর্শন করলেন ইউএনও
প্রকাশিত হয়েছে : ২৪ জুলাই ২০১৫ ইং, ৯:২২ অপরাহ্ণ | সংবাদটি ১০৭১ বার পঠিত
ওয়াহিদুর রহমান ওয়াহিদ,জগন্নাথপুর:: গত কয়েক দিনের একটানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে জগন্নাথপুর উপজেলার কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেয়ে উপজেলার পাইলগাঁও, রাণীগঞ্জ ও আশারকান্দি ইউনিয়নের প্রায় ৪০ টি গ্রাম ও গ্রামীণ রাস্তাঘাট প¬াবিত হয়ে যায়। হঠাৎ বন্যার পানিতে বাড়িঘর তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগের শিকার হন বন্যা কবলিত এলাকার লোকজন। শুক্রবার স্থানীয় পাইলগাঁও ইউনিয়নের বন্যায় প¬াবিত এলাকা পরিদর্শন করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হুমায়ূন কবির। এ সময় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মজলুল হকসহ বিভিন্ন শ্রেনী-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


