জগন্নাথপুরে রথযাত্রা উৎসব পালিত
প্রকাশিত হয়েছে : ১৮ জুলাই ২০১৫ ইং, ১০:০৮ অপরাহ্ণ | সংবাদটি ১০৮৬ বার পঠিত
ওয়াহিদুর রহমান ওয়াহিদ,জগন্নাথপুর::সুনামগঞ্জের জগন্নাথপুরে সনাতন ধর্মালম্বীদের শ্রী শ্রী জগন্নাথ দেব এর রথযাত্রা উৎসব শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। শনিবার জগন্নাথপুর পৌর শহরের শ্রী শ্রী জগন্নাথ জিউড় আখড়া ও বাসুদেব মন্দিরের যৌথ উদ্যোগে প্রতি বছরের মতো স্বরুপচন্দ্র সরকারি উচ্চবিদ্যালয় প্রাঙ্গনে রথ বাড়িতে দিন ব্যাপী রথযাত্রা উৎসব পালিত হয়। উৎসবে শ্রী শ্রী জগন্নাথ জিউড় আখড়া পরিচালনা কমিটির সভাপতি শুধাংশু শেখর রায় বাচ্চু, সাধারণ সম্পাদক বিজন কুমার দেব, বাসুদেব মন্দির পরিচালনা কমিটির সভাপতি প্রণব কুমার বণিক, শ্রী শ্রী জগন্নাথ জিউড় আখড়া ও বাসুদেব মন্দির পরিচালনা কমিটির নেতা পিযুষ কান্তি রায় কালা, প্রণয় কান্তি সূত্রধর খোকন, স্বতীশ গোস্বামী, শংকর লাল দেব, সমীর মোহন দেব, প্রদীপ সূত্রধর, হীরা মোহন দেব, জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, শশীকান্ত গোপ, বিভাষ দেবসহ ধর্মবর্ণ নির্বিশেষে হাজারো উৎসুক জনতার উপস্থিতিতে সরগরম হয়ে উঠে রথবাড়ি ও আশপাশ এলাকা।


