জগন্নাথপুরে শিশুদের মধ্যে ঈদ বস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৬ জুলাই ২০১৫ ইং, ১০:৪৭ অপরাহ্ণ | সংবাদটি ৬৯৫ বার পঠিত
ওয়াহিদুর রহমান ওয়াহিদ,জগন্নাথপুর :: সুনামগঞ্জের জগন্নাথপুরে গরীর-এতিম ও দুস্থ শিশুদের মধ্যে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের রাণীগঞ্জ ইউনিয়ন পরিষদ ভবনে স্থানীয় আদর্শ ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে ও হাজী সাজিদ উল্লাহ ফাউন্ডেশনের অর্থায়নে ঈদ বস্ত্র বিতরণ উপলক্ষ্যে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। হাজী সাজিদ উল্লাহ ফাউন্ডেশনের প্রতিষ্টাতা সভাপতি হাজী সাজিদ উল্লার সভাপতিত্বে ও সমাজ সেবক মাওলানা নিজাম উদ্দিন জালালীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আকমল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু ও রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মজলুল হক। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, রাণীগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডাঃ ছদরুল ইসলাম, হাজী সাজিদ উল্লাহ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আজমল হোসেন মিঠু, রাণীগঞ্জ ইউপি সদস্য মুক্তার মিয়া, যুবলীগ নেতা সালেহ আহমদ, ছাত্র কল্যাণ পরিষদের সদস্য সুলেমান মিয়া প্রমূখ। সভায় রাণীগঞ্জ ইউপি সদস্য আব্দুল তাহিদ জুয়েল, মমরাজ হোসেন রাজ, আবুল কালাম, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান মিয়া, সাহিত্য সম্পাদক মিছলুর রহমান, উপজেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি হুমায়ূন আহমদ তালুকদার, সমাজকর্মী শাফি আহমদ তালুকদার, শহীদুল ইসলাম, সুমন আহমদ, ছাত্র কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আবু বক্কর, পরিষদ নেতা সোহাগ মিয়া, সুমন মিয়া, রুমেন মিয়া, অলিউর রহমান, নাসিম আহমদ, সাহেদ আহমদ, আবু তাহের, জাহিদুল ইসলাম, আক্তার হোসেন, তারেক মিয়া, সুজেল মিয়া, রুবেল মিয়া, সাহেদ মিয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে অত্র অঞ্চলের প্রায় শতাধিক পরিবারের গরীর-এতিম ও দুস্থ শিশুদের মধ্যে ঈদ বস্ত্র বিতরণ করা হয়। #


