বিশ্বনাথে আন্জুমান পাঠাগারের ইফতার মাহফিল সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ০৩ জুলাই ২০১৫ ইং, ১১:২০ অপরাহ্ণ | সংবাদটি ১০২৭ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথে আন্জুমান পাঠাগারের আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। শুক্রবার স্থানীয় কালিগঞ্জ বাজারস্থ আল-ইরশাদ লতিফিয়া দাখিল মাদ্রাসা মিলনায়তনে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেছেন, রামাদ্বান হচ্ছে আত্মশুদ্ধি অর্জনের মাস। এ মাসে সিয়াম সাধনার মাধ্যমে মুসলমানরা আল্লাহর নৈকট্য লাভে সমর্থ হন। তাই রামাদ্বানের শিক্ষাকে দৈনন্দিন জীবনে কাজে লাগিয়ে শান্তির সমাজ বিনির্মানের বিকল্প নেই।
আন্জুমান পাঠাগারের সভাপতি মো. আলতাফুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী আনহার শাহানের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিয়ার বাজার আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মুক্তাদির খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন লতিফিয়া ক্বারী সোসাইটি বিশ্বনাথ (দক্ষিণ) উপজেলার সভাপতি মাওলানা মুহাঃ লুৎফুর রহমান, কালিগঞ্জ বাজার পরিচালনা কমিটির সভাপতি হাজী মো. আব্দুর রাজ্জাক, সমাজসেবি ও যুক্তরাজ্য প্রবাসী ফয়জুল হক বাদশা, পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা মুফতি আব্দুল মুমিন, সহ-সভাপতি মাওলানা মাহফুজুল ইসলাম নমির, আল-ইরশাদ লতিফিয়া দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক মাওলানা নুরুল ইসলাম।
আজাদুল ইসলামের কোরআন তিলাওয়াত, আমির হোসেনের সংগীত পরিবেশন এবং মো. আবুল কাসেমের শুভেচ্ছা বক্তব্যের মধ্যদিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মো. তাজুল ইসলাম, পংকি মিয়া, হুশিয়ার আলী, বেলাল আহমদ, পাঠাগারের সাবেক দায়িত্বশীল, তরুণ আইনজীবি মো. ফখরুল ইসলাম, বর্তমান সহ-সভাপতি নজরুল ইসলাম, অর্থ সম্পাদক সিরাজুল ইসলাম, আব্দুল হেকিম, আব্দুল আলী, রেদওয়ান আহমদ, মোহাম্মদ আলী, কাওছার আহমদ, লায়েক আহমদ, রাহিন মিয়া, খলিলুর রহমান, আব্দুল মুকিত, আব্দুল লতিফ, হুশিয়ার আলী প্রমুখ।


